চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্ট ইন্ডিজ গেল রংপুর রাইডার্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই মাঠে নামছে রংপুর রাইডার্স। বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি গ্লোবাল সুপার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজের গায়ানার পথে রওনা হয়েছে। 

২৭ নভেম্বর থেকে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হবে পাঁচ দলের নতুন ফ্র্যাঞ্চাইজি আসর। ওয়েস্ট ইন্ডিজ থেকে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্স। পাকিস্তান থেকে লাহোর কালান্দার্স। ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া।

২৮ নভেম্বর হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে নুরুল হাসান সোহানের রংপুর। এই আসর দিয়ে বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল কোচ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। রংপুর রাইডার্সের সহকারী কোচ তিনি।

প্রায় ১২ কোটি টাকা প্রাইজমানির টুর্নামেন্টের পর্দা নামবে ৭ ডিসেম্বর। টুর্নামেন্টের জন্য মিরপুরে প্রস্তুতি সেরেছে রংপুর। দলটির প্রধান কোচ মিকি আর্থার যুক্ত হবেন গায়ানাতে।

রংপুর রাইডার্স স্কোয়াড: সৌম্য সরকার, ওয়েইন ম্যাডসন, সাইফ হাসান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, স্টিভেন টেইলর, মোহাম্মদ সাইফুদ্দিন, হারমিত সিং, নুরুল হাসান সোহান (অধিনায়ক), ম্যাথু ফোর্ড, জ্যাক চ্যাপেল, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্লোবাল সুপার লিগরংপুর রাইডার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা

মে ২৫, ২০২৬

আমাদের ফুলেরা

মে ২৫, ২০২৬
ছবি: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন।

ঈদযাত্রা না মৃত্যুযাত্রা?

মে ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দেশে ২ কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মে ২৫, ২০২৬

ঈদে চ্যানেল আইয়ে তারকাবহুল ১৬ নাটক

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT