অন্যান্য

ওমিক্রন আতঙ্কে পিছিয়ে গেল ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড’

অভিনেতা বা বক্তা ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের ২৬তম আসরে একজন বক্তা বক্তৃতা দিচ্ছেন, পেছনে অ্যাওয়ার্ডের ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে দ্রুত গতিতে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। আর তাই, পিছিয়ে দেয়া হয়েছে ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড’। বুধবার এই খবর জানিয়েছে ক্রিটিকস চয়েস অ্যাসোসিয়েশন।

৯ জানুয়ারি হওয়ার কথা ছিল ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড’। কিন্তু স্বাস্থ্য নিরাপত্তার খাতিরে পিছিয়ে দেয়া হলো এই আয়োজন। নতুন তারিখ এখনও জানানো হয়নি।

ক্রিটিকস চয়েস অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলা হয়েছে, ‘লস অ্যাঞ্জেলসের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। অতিথিদের সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হলে তা জানিয়ে দেয়া হবে।’

করোনার সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে জানুয়ারির আরও কয়েকটি ইভেন্ট। হলিউড রিপোর্টার

বিষয়:ওমিক্রন ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…