চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমানের মাঠে পেরে উঠল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

প্রচেষ্টায় ঘাটতি ছিল না! তবে সেই চেষ্টায় ওমান থেকে এক পয়েন্টও আনতে পারছে না বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী দেশটির বিপক্ষে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান গেমসের বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে ৪-১ গোলে হেরে দেশের বিমানে উঠছে জামাল ভূঁইয়ারা।

কাতার বিশ্বকাপের মঞ্চ তো দূরেরই পথ, এই হারে এশিয়ান গেমসের মূলপর্বে ওঠার সম্ভাবনাও প্রায় শেষ হয়ে গেল বাংলাদেশের। বাছাইপর্বে গ্রুপ ‘ই’তে পাঁচ দলের মধ্যে ১ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান জেমি ডের দলের। আর ৯ পয়েন্টে দ্বিতীয়স্থান পোক্ত করল ওমান।

বৃহস্পতিবার রাতের আগের ম্যাচে আফগানিস্তান নিজেদের মাটিতে ১-১ গোলে রুখে দিয়েছে ভারতকে। ৪ পয়েন্ট নিয়ে এখন তিনে অবস্থান আফগানদের, ৩ পয়েন্ট নিয়ে ভারত আছে চারে। ১০ পয়েন্টে গ্রুপে শীর্ষে বিশ্বকাপের স্বাগতিক কাতার।

Banglabid

সুলতান কাবুস স্টেডিয়ামে বাংলাদেশকে সমর্থন জানাতে মাঠে উপস্থিত ছিলেন ৮ হাজারেরও বেশি প্রবাসী বাঙালি। নিজ মাটির সমর্থকদের পাশে পেয়ে প্রথম সুযোগটা কিন্তু এনেছিল অতিথিরাই, তবে তা কাজে লাগানো যায়নি। ম্যাচের ১০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জাল বরাবর দূরপাল্লার শট নিয়েছিলেন লাল-সবুজ অধিনায়ক জামাল ভূঁইয়া। ৩০ গজ দূর থেকে তার সেই শট ঝাঁপিয়ে ঠেকান ওমান গোলরক্ষক।

পরে বলের দখল নিজেদের পায়ে রাখলেও ওমানকে ভালো আক্রমণের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে ৩৫ মিনিট পর্যন্ত। সতীর্থের বাড়ানো বলে ফরোয়ার্ড মুহসেন আল ঘাসানির হেড অবশ্য সেসময় ঠেকিয়ে দেন লাল-সবুজ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।

গোল করতে ব্যর্থ ওমান প্রথমার্ধে এরপরও চেষ্টা চালিয়েছে একাধিকবার। তবে রক্ষণ সেনাদের প্রচেষ্টায় প্রথম ৪৫ মিনিট গোলশূন্য কাটিয়ে দেয় লাল-সবুজরা।

Reneta

কিন্তু বিরতির পরেই ভুল করে বসে বাংলাদেশের রক্ষণ। তাদের ভুলের সুযোগে ডি-বক্সে অরক্ষিতভাবে বল পেয়ে যান মহসিন আল খালদি। ৪৮ মিনিটে তার বাঁ-পায়ের শট ঠেকানোর সাধ্য হয়নি গোলরক্ষক রানার।

গোলহজম করে আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। সুযোগও এসেছিল ৫৯ মিনিটে। তবে ডি-বক্সে নেয়া নাবীব নেওয়াজ জীবনের হেড আটকে যায় ওমান গোলরক্ষকের গ্লাভসে।

বাংলাদেশের সব প্রচেষ্টায় জল ঢেলে এরপর দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় ওমান। ৬৮ মিনিটে ডানপ্রান্ত দিয়ে ডি-বক্সে ক্রস করেন মহসিন আল খালদি। সেই ক্রসের আলতো ভলিতে বল জালে জড়িয়ে স্টেডিয়াম ভর্তি লাল-সবুজ দর্শকদের হৃদয় ভাঙেন আল-মানধার।

ম্যাচের ৭৯ মিনিটে অতিথিদের ম্যাচে ফেরার সমস্ত রাস্তাই বন্ধ করে দেন বদলি খেলোয়াড় আরশাদ সাঈদ। ডি-বক্সের বাইরে থেকে তার বাঁ-পায়ের জোড়াল শট ঠেকানোর সুযোগই পাননি বাংলাদেশ গোলরক্ষক।

তিন গোলে পিছিয়ে থাকা বাংলাদেশের হয়ে পরে এক গোল শোধ দেন বিপলু আহমেদ। সতীর্থের মাথার টোকায় বাড়ানো বলকে জোরাল এক শটে ৮১ মিনিটে জালে জড়িয়ে ব্যবধান কমান বিপলু। খেলার অতিরিক্ত সময়ে ওমানের চতুর্থ গোলটি করেন ডিফেন্ডার আরমান সাঈদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেল দুর্ঘটনা চক্রান্ত কিনা তদন্ত করা হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া শহর হেরাক্লিয়ন

পরবর্তী

সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া শহর হেরাক্লিয়ন

লোক গানের উৎসবে ছয় কিংবদন্তিকে স্মরণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT