চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওভারব্রিজ নির্মাণে মেয়রের আশ্বাসের পরেও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ন ১৯, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাসচাপা-সড়ক দুর্ঘটনা-মেয়র-আশ্বাস

রাজধানীর ভাটারার প্রগতি সরণি এলাকায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে স্পিডব্রেকার, জেব্রা ক্রসিং ও ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে তাদের দাবিদাওয়া নিয়ে কথা বলেন। তখনই তিনি দ্রুততম সময়ে সব ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

মেয়র আতিকুল বলেন, প্রচলিত বিধান অনুযায়ী বাসের চালক ও হেলপারের বিচার করে শাস্তি দেয়া হবে।

কিন্তু মেয়রের এই আশ্বাসে সন্তুষ্ট নয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি আগামী দশ দিনের মধ্যে ওই এলাকায় নিরাপদে রাস্তা পারাপারের জন্য ফুট ওভারব্রিজ নির্মাণ করতে হবে। তবে মেয়র শিক্ষার্থীদের এ দাবিতে সম্মত হননি।

মেয়র বলেন, এত অল্প সময়ে ফুট ওভারব্রিজ নির্মাণ করা যাবে না। সম্ভব স্বল্পতম সময়ে ওভারব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

মেয়র এ দাবি মেনে না নেয়ায় বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা রাস্তা ছাড়েনি। বাসচাপার ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করে তারা বলছে, যতক্ষণ না দোষীদের দ্রুত বিচারের আশ্বাস ঘটনাস্থলে এসে দেয়া হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না, সড়ক অবরোধ চলবে।

Reneta

মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর ভাটারার প্রগতি সরণি এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় আবরার আহমেদ চৌধুরী নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে।

বিইউপি-শিক্ষার্থী নিহত-আশ্বাস
জেব্রা ক্রসিং দিয়েই পার হচ্ছিলেন আবরার

রাজধানীতে চলছে ট্রাফিক সপ্তাহ। এর মাঝে সকালে জেব্রা ক্রসিং দিয়েই রাস্তা পার হচ্ছিলেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র আবরার। সেই জেব্রা ক্রসিংয়ের ওপরই ঘটল এই বাসচাপার ঘটনা।

আবরারের মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার পর থেকেই যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা বন্ধ করে প্রগতি সরণি এলাকা জুড়ে বিক্ষোভ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে বাড্ডা-কুড়িল বিশ্বরোড সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাস চাপায় শিক্ষার্থী নিহতবিইউপিবিইউপি-শিক্ষার্থী নিহতমেয়র আতিকুল ইসলামসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নিরাপত্তায় বিজিবি মোতায়েন

নববর্ষে রাজধানীর নিরাপত্তায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

এপ্রিল ১৪, ২০২৬

কড়া নিরাপত্তায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

এপ্রিল ১৪, ২০২৬

টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

দেশের কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

এপ্রিল ১৪, ২০২৬

লেব্রনের মিম দেখে প্রত্যাবর্তনের অনুপ্রেরণা ইয়ামালের

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT