চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদেরের পছন্দের সহায়ক সরকার চায় না বিএনপি: ফখরুল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:৪০ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
বিএনপি নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের সাক্ষাৎ, সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে সহায়ক সরকারের কথা বলছেন তা সঠিক নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওবায়দুল কাদেরের পছন্দের সহায়ক সরকার চায় না বিএনপি। একটি দল নিরপেক্ষ সহায়ক সরকারের কথা বলছি আমরা। যারা সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।

একদিন আগে ওবায়দুল কাদেরের মন্তব্য ‘শেখ হাসিনার সরকারই আগামী নির্বাচনে সহায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবে’ এই প্রশ্নের উত্তরে সোমবার দুপুরে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

সকাল ১১টা ৪৫ মিনিটে ফখরুল ডেঙ্গু জ্বরে আক্রান্ত বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে পিজি হাসপাতালে যান। প্রায় আধা ঘণ্টা তিনি কাদের সিদ্দিকীর সঙ্গে সময় কাটান।  হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ফখরুল।

তিনি বলেন, এদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অতীতে আমরা তা দেখেছি। তাই আগামী নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনে।  আওয়ামী লীগই ১৯৯৬ সালে তার জন্য আন্দোলন করেছিলো। কিন্তু ক্ষমতায় এসে এখন তারা নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য সহায়ক সরকারের বিরোধিতা করছে।

ফখরুল বলেন,  এবার আর কোন একদলীয় নির্বাচন হতে দেয়া হবে না। জনগণ তা মানবে না।  বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে। কিন্তু নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনেই যাবে। প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে তা করতে হবে। সংবিধান জনগণের প্রয়োজনে পরিবর্তন হতে পারে।

তার জন্য আলাপ, আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সংলাপ প্রয়োজন। একটি সুন্দর সমাধানে আসতে হবে। বিরাজমান সমস্যা সমাধানে সরকারকে এগিয়ে আসতে হবে।

রোহিঙ্গাদের ওপর যা হচ্ছে তা অমানবিক আচরণ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের উচিত অসহায় রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দেয়া। তারপর মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে যেন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিয়ে যায়।

এসময় রোহিঙ্গা ইস্যু নিয়ে সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার পরামর্শ দেন ফখরুল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘৮৬ হিন্দু রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী’

পরবর্তী

বাংলাদেশকে নিয়ে যে রেকর্ডে সংখ্যাটা মাত্র তিন

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে নিয়ে যে রেকর্ডে সংখ্যাটা মাত্র তিন

রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সমস্যা সমাধানে আওয়ামী লীগ সরকার ব্যর্থ: রিজভী

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT