মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আইএস এর প্রতিষ্ঠাতা, এমন মন্তব্য করেছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
বুধবার ফ্লোরিডার ফোর্ট ওয়ার্থের এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। এ সময় ওবামাকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, সে-ই প্রতিষ্ঠাতা, সে-ই আইএস সৃষ্টি করেছে।’
হিলারিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘সহ-প্রতিষ্ঠাতা অসাধু।’ ইরাক থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের বিষয়ে ওবামার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন ইরাক থেকে সেনা প্রত্যাহার করার কারণেই আইএস সৃষ্টি হয়েছে।







