চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওজনদার একটি সাহিত্য পুরস্কার ও কিছু কথা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

একুশে বইমেলায় প্রকাশিত বইয়ের ওপর এই পুরস্কার প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সেলিনা হোসেনের হাতে পৌঁছে নিজের মর্যাদাকে সমৃদ্ধ করেছে। তেমনি নবীন লেখক ইজাজ আহমেদ মিলন বা শানরৈ দেবী শানুর হাতে গিয়ে নিজেকে প্রেরণাদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

গুণীজনকে ধারাবাহিকভাবে মর্যাদা বা নবীনকে সামান্য উৎসাহ একটা জাতির সাহিত্যের পথ চলাকে সাবলীল করে দিতে পারে তার বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে একটি সাহিত্য পুরস্কার। যার আয়োজক পাক্ষিক আনন্দ আলো।

এ পর্যন্ত যারা সিটি এনএ আনন্দ আলো সাহিত্য পুরস্কার যারা পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন  কাইয়ুম চৌধুরী, হুমায়ূন আহমেদ, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, রাবেয়া খাতুন, সিরাজুল ইসলাম খান, ড. মুহাম্মদ জাফর ইকবাল, ইমদাদুল হক মিলন, লুৎফর রহমান রিটন, মইনুল আহসান সাবের প্রমুখ।

১০ম বছরে পড়েছে এই পুরস্কার আয়োজন। একুশে বইমেলায় ১ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশিত বই থেকে  এই পুরস্কার দেওয়া হয়।  বইগুলো আনন্দ আলোতে জমা হওয়ার পর পুরস্কার প্রদান কমিটির বিচারে চারটি বিষয়ে পুরস্কার মনোনয়ন করা হয়। এই বিচার কমিটির প্রধান বাংলা একাডেমির মহাপরিচালক। তার নেতৃত্বে জুড়ি বোর্ডের মোট সদস্য ৫ জন। পুরস্কারের বিষয়গুলো হল উপন্যাস, কবিতা, প্রবন্ধ এবং শিশু সাহিত্য। যা সবার জন্য উন্মুক্ত। তবে বইমেলায় প্রথম বই বের হওয়া লেখকদের জন্য  পুরস্কার রয়েছে তিন বিষয়ে। উপন্যাস, কবিতা এবং শিশুসাহিত্যে।

মার্চে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। 
পুরস্কার প্রসঙ্গে সেলিনা হোসেন বলেন, ‘পুরস্কার অনুপ্রেরণা দেয়। আনন্দেরও। তবে পুরস্কারের মর্যাদারও একটি দিক রয়েছে। যে জায়গায় সাহিত্যের এই পুরস্কারটি প্রথম দিকেই রয়েছে। এর গুরুত্বপূর্ণ দিক নবীন লেখকদের অনুপ্রেরণা তৈরী।’

আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন এই সাহিত্য পুরস্কার ভাবনার প্রধান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। মূলত তার চিন্তা এবং অনুপ্রেরণাতেই এই সাহিত্য পুরস্কার আজ সাহিত্য ভুবনে মর্যাদার আসন গ্রহণ করে নিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সাহিত্য পুরস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT