চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওএসডি ২৯০ কর্মকর্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রশাসনের বিভিন্ন স্তরের ২৯০ জন কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত আছেন। আর সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং সংযুক্ত সংস্থায় চুক্তিভিক্তিক নিয়োগে আছেন ১৭৭ জন। এছাড়া এই মুহূর্তে দেশে ৩ লাখ ১৩ হাজার ৮৪৮ পদ শূন্য রয়েছে।

রোববার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

বিএনপি’র সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরো জানান, সরকারি কর্মকর্তাগণকে দাপ্তরিক বিভিন্ন কারণে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়। জনস্বার্থে যে কোনো কর্মকর্তার ক্ষেত্রেই এটি একটি নিয়মিত পদায়ন হিসেবেই বিবেচিত হয়। সাধারণত উচ্চতর পদে পদোন্নতির পর উচ্চশিক্ষা, প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বা অংশগ্রহণ শেষে ফেরত আসা, অবসরোত্তর ছুটি পিআরএলসহ বিশেষ কিছু কারণে কর্মকর্তাগণকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে প্রদান করা হয়।

বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ ১৩ হাজার ৮৪৮ পদ শূন্য আছে। শূন্যপদ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার পদ সমূহে নিয়োগ প্রদান করা হয়।

বর্তমানে বাংলাদেশে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়মিত নিয়োগ প্রদান করা হচ্ছে। ২০১৯ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ৩৭ তম বিসিএস এর মাধ্যমে এক হাজার ২৪৮ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাডারে এবং ৩৯ তম বিসিএস এর মাধ্যমে ৪ হাজার ৬১২ জনকে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেয়া হয়। সর্বমোট ৫ হাজার ৮৫৯ জন কর্মকর্তাকে নিয়োগ করা হয় বলে জানান তিনি। এছাড়া ৪০তম বিসিএস এর মাধ্যমে এক হাজার ৯১৯টি বিভিন্ন ক্যাডারে শূন্যপদে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

জাতীয় পার্টির সদস্য মো. ফখরুল ইমামের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১৯ সালের পহেলা অক্টোবর থেকে সরকারি চাকরি আইন-২০১৮ কার্যকর করা হয়েছে। আইনের আওতায় প্রয়োজনীয় বিধি-বিধান তৈরির কাজ শুরু হয়েছে।

Reneta

সরকারি দলের সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১২ লাখ ১৭ হাজার ৬২ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনপ্রশাসন মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তুরাগ নদীতে ‘ছাত্রলীগ নেতাকর্মীদের লাশ’ দাবির ভিডিওটি ভুয়া

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন: চীনকে যে বার্তা দিচ্ছে

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের কাছে চীন-রাশিয়ার যৌথ আকাশ টহল

জুন ২৮, ২০২৬

ঢাবি হলের মাঠে খেলা দেখতে গিয়ে হেনস্তার অভিযোগ

জুন ২৮, ২০২৬

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT