‘জাজবা’র মুভির জন্য এবার আরবি ভাষা শিখছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কারণ হিসেবে দাঁড় করিয়েছেন ডাবিংয়ের সময় কোনও খাঁদ রাখতে নারাজ এ জুনিয়র বচ্চন বধূ।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সঞ্জয় গুপ্তার এ ছবির জন্য আরবি ভাষার তালিম নিচ্ছেন ঐশ্বর্য।
কারণ ছবিটি আরবিসহ একাধিক ভাষায় দেখতে পারবে বিশ্বের বিভিন্ন দেশের দর্শকরা।
ছবিটি আগামী ৯ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাবে।






