চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐন্দ্রিলার চলে যাওয়ার সাত দিন পর যা বললেন অভিনেত্রীর মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২২
বিনোদন
A A

দেখতে দেখতে সাত দিন পার হয়ে গেল কলকাতার তারকা মুখ ঐন্দ্রিলা শর্মার চলে যাওয়ার। এক সপ্তাহ আগের রবিবারটা ছিল প্রতি দিনের থেকে একটু অন্য রকম। সে দিন দুপুর ১২টা ৫৯ মিনিট নাগাদ মৃত্যু হয় অভিনেত্রী ঐন্দ্রিলার। শুরু হয় আরও এক অন্য সংগ্রাম শর্মা পরিবারে।

ঐন্দ্রিলা চলে যাওয়ার পর থেকে তার পরিবারের প্রতিটা মুহূর্ত কাটছে তার স্মৃতি হাতড়েই। বোনের স্মৃতিতে সোশ্যাল হ্যান্ডেলে প্রতিদিন কিছু না কিছু ভাগ করে নিচ্ছেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্যা শর্মা। তবে মেয়ের হারিয়ে এত দিন তাঁদের মা-বাবার থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মেয়ে চলে যাওয়ার সাত দিন পর এই প্রথম বার কিছু বললেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা।

শিখা শর্মা নিজের ফেসবুকে ভাগ করে নেন মেয়ের জীবনের কিছু মুহূর্ত। অভিনেত্রীর ভিডিও জীবন্ত হয়ে ওঠে মায়ের ফেসবুক পেজে।ঐন্দ্রিলার দুই গাল ধরে দাঁড়িয়ে আছেন তার প্রেমিক ও অভিনেতা সব্যসাচী চৌধুরী। যিনি কিনা ঐন্দ্রিলার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ। শুধু ঐন্দ্রিলা নয়, তাঁর পুরো পরিবারেরও। সেই আঁচ আরও এক বার পাওয়া গেল। ভিডিওটি ভাগ করে নিয়ে ঐন্দ্রিলার মা লেখেন, “আমার সব্যর ঐন্দ্রিলা।”

প্রায় ২০ দিন ধরে হাসপাতালের বিছানায় যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন ঐন্দ্রিলা। দু’বার ক্যানসার হওয়ার পরও মনের জোর হারাননি মাত্র ২৪ বছর বয়সী এই অভিনেত্রী। কিন্তু শেষরক্ষা আর হয়নি। অবশেষে ২০ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।

সূত্র: আনন্দবাজার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐন্দ্রিলাঐন্দ্রিলা শর্মাসব্যসাচী চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT