চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐন্দ্রিলার শেষ দিনগুলো জানালেন চিকিৎসক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২২
বিনোদন
A A

মাত্র ২৪ বছর বয়সেই চলে গেলেন কলকাতার তারকা মুখ ঐন্দ্রিলা শর্মা। তার প্রয়াণে এখনও শোকার্ত টলিউড। স্মৃতিকাতর সহকর্মীরাও। এরমধ্যেই ঐন্দ্রিলার চিকিৎসক জানালেন কেমন ছিলো এই তারকার শেষ দিনগুলো।

ঐন্দ্রিলার ক্যানসারের সঙ্গে লড়াইয়ে সাত বছর ধরে সঙ্গে ছিলেন তার চিকিৎসক। যার কাছে তিনি শুধু রোগী না, হয়ে গিয়েছিল ‘মেয়ের মতো’। আনন্দবাজার অনলাইনকে এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘ক্যানসার হলে অনেকেই গোপন করতে চান। ও কোনওদিন সেই পথে হাঁটেনি। কেমো নেওয়ার পর চুল উঠে গিয়েছে, ওভাবেই বাইরে বেরিয়েছে। কোনওদিন পরচুলাও পরেননি।’

প্রথমবার যখন ঐন্দ্রিলার ক্যানসার হয় তখন তিনি ক্লাস ইলেভেনে পড়েন। সেই কথা বলতে গিয়ে ডাক্তার জানান, ‘তখনও ঐন্দ্রিলা অভিনেত্রী হয়নি। হতে চাইত। স্কুলে পড়ে। দারুণ জেদ। অনেক লড়াই করে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। অভিনয় শুরু করে। স্বাভাবিক জীবনের পথে একটু এগিয়েছে, তখনই ফিরে আসে ক্যানসার। ছ’বছর পর দ্বিতীয়বার ক্যানসার ফেরত এল ওর শরীরে।’

দ্বিতীয়বার ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সময় ফুসফুসে একটি জটিল অস্ত্রোপচারও হয় ঐন্দ্রিলার। বাদ যায় আধখানা ফুসফুস। সেই প্রসঙ্গে ডাক্তার জানান, ‘‘ওটা এতটাই জটিল ছিল যে, ঐন্দ্রিলা অপারেশন থিয়েটারের টেবিলেই মারা যেতে পারত। অস্ত্রোপচারের আগে সে কথা খোলাখুলি বলেছিলাম। মৃত্যু হতে পারে, সে কথাও! তবে ও কান দেয়নি। এক মুহূর্ত না ভেবে বলেছিল, ‘আপনি ওটি করুন’!’’

কলকাতার এক বেসরাকরি হাসপাতালে ক্যানসারের বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন এই ডাক্তার। জানালেন, ‘ঐন্দ্রিলার মতোই মনের জোর ছিল ওর পরিবার আর বন্ধুবান্ধবদের। তারাও সমান ভাবে লড়াইটা চালিয়ে গিয়েছেন।’

তিনিই জানান, শেষ দিনগুলিতেও মনের জোর হারাননি ঐন্দ্রিলা। ২০ দিন ধরে সমানে লড়ে গিয়েছিলেন। কখনও চিকিৎসায় সাড়া দিয়েছে। একটু ভাল হয়েছে। আবার অবনতি! তবে শেষের দিকের কার্ডিয়্যাক আরেস্টগুলো আর সামলাতে পারেনি মেয়েটা। চলে গেল।

Reneta

ঐন্দ্রিলাকে ‘ট্রু স্টার’, ‘ট্রু ফাইটার’ বললেন তার চিকিৎসক। তার কথায়, ‘‘লড়াইয়ের ময়দানে কখনও না কখনও, কোনও না কোনও ‘ফাইটার’-কে থামতে তো হয়ই!’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেতাঐন্দ্রিলাকলকাতাক্যানসারচিকিৎসকতারকাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT