চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যফ্রন্টের জনসভার জন্য প্রস্তুত হচ্ছে সিলেটের রেজিস্ট্রি ভবন মাঠ

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৬:৩৩ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

সিলেট বন্দরের পাশেই রেজিস্ট্রি ভবন। সে ভবনের একটি ছোট মাঠ। আর এই মাঠেই আগামীকাল অনুষ্ঠিত হবে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা৷

বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিত হতে যাওয়া জনসভার জন্য নির্মাণ হচ্ছে বাঁশের খুঁটি দিয়ে মঞ্চ। মঙ্গলবার বিকাল থেকে এই মঞ্চ তৈরির কাজ শুরু হয়।

জনসভা প্রস্তুতি পরিদর্শনে এসেছেন বিএনপি, জেএসডি,গণফোরাম, নাগরিক ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ।

মহানগর বিএনপির ভাইস চেয়ারম্যান ফরহাদ শামিম চ্যানেল আই অনলাইনকে জনসভার প্রস্তুতি সম্পর্কে বলেন, আমরা সিলেট আলিয়া মাঠ চেয়েছিলাম। সরকার অনুমতি দেয়নি। হাইকোর্ট রিট করার পর সরকারে টনক নড়ে এবং এই মাঠে ২৪ অক্টোবর জনসভা করার অনুমতি দেয়। যদিও ছোট মাঠ। জানি না আগামীকাল কি হবে। তিল ধারণের ঠাই হবে না৷

জেএসডির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য আহসান উদ্দীন চৌধুরী সুইট বলেন, আমাদের প্রস্তুতি পুরোদমে চলছে। আলিয়া মাদ্রাসা মাঠ চেয়ে পাইনি৷ ছোট মাঠ হলেও আমরা প্রস্তুত। তবু আমরা আশা করছি ভালো সমাবেশ হবে। পুরো সিলেটজুড়ে প্রচারণা হয়েছে ব্যাপক আকারে।

Reneta

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বিমানে যোগে সিলেট অবতরণ করবেন।

এছাড়া সমাবেশে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐক্যফ্রন্টসিলেটসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

রেফারি ও ভিএআরের সিদ্ধান্তগুলো কি আসলেই বিতর্কিত? ব্যাখ্যা দিলেন ইংলিশ রেফারি

জুলাই ৮, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে সংস্কার বাস্তবায়নে চেষ্টা করবে ইসি

জুলাই ৮, ২০২৬

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাই ৮, ২০২৬

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

জুলাই ৮, ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা ন্যাটোর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT