চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐকমত্যের ভিত্তিতে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ করতে চায় সরকার

সৌমিক আহমেদসৌমিক আহমেদ
৫:৫৭ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

সবার উদ্বেগকে গুরুত্ব দিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে নিতে চায় সরকার। পরিবেশবাদী ও গণমাধ্যমকর্মীদের নিয়ে সরেজমিন সুন্দরবন ও রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে সরকারের অবস্থানের কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। সফরের মাধ্যমে সমস্যা সুরাহার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশবাদীরা।

সুন্দরবনের পরিবেশের জন্য হুমকি হতে পারে দাবি করে দুই বছরের বেশি সময় ধরে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বন্ধের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে পরিবেশবাদীদের কয়েকটি সংগঠন। সে কারণে পরিবেশবাদী ও গণমাধ্যমকর্মীদের নিয়ে সরেজমিন সুন্দরবন ও রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের উদ্যোগ নেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুৎ কেন্দ্রটির কাজ বন্ধ না করে এ নিয়ে যাতে কারো প্রশ্ন না থাকে, কোনো দ্বিধা না থাকে সে জন্য ঐকমত্যের ভিত্তিতে প্রকল্পটির কাজ এগিয়ে নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এই পাওয়ার প্ল্যান্ট নিয়ে আমরা সচেতন। তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। তারা আমার আমন্ত্রণে সাড়া দিয়ে আমার সঙ্গে এসেছেন, পরিদর্শন করেছেন, বোটে গিয়েছেন, তারা স্বচক্ষে সব দেখেছেন।

সুন্দরবন ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে পরিবেশবাদীরা বলেন, যে বিষয়ে বিতর্ক চলছে শুধু দেখে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন।

বাপার সাধারণ সম্পাদক ডা. মো: আব্দুল মতিন বলেন, যে মৌলিক প্রশ্নটা আজ এখানে এসেছে সেটা হলো কোনো হ্যান্ডেলিংয়ের জন্য যে নৌপথ ব্যবহৃত হবে তার ইনভাইরনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট হয়নি। অথচ আমরা দাবি করছি ইনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট সম্পন্ন হয়েছে।

Reneta

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, যেসব বিষয়গুলো সরকারের পক্ষ থেকে বা কোম্পানীর পক্ষ থেকে বলে আসা হয়েছে সেসবেরই পুনরাবৃত্তি দেখলাম। তারপরও আজকের পর্যবেক্ষণের পরে আমরা তথ্যগুলি জানলাম, সেই প্রেক্ষিতে আমাদের অবস্থান বিশ্লেষণ করবো। আমাদের কাছে যেসব তথ্য আছে তা নিয়ে আলোচনার সুযোগ হয়নি। খোলামেলা আলোচনার দরকার আছে।

বিদ্যুৎ কেন্দ্রের কয়লা ব্যবস্থাপনা ও পশুর নদীর পানি ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পরিবেশবাদীরা। তবে বিদ্যুৎ কেন্দ্রটি পার হয়ে সুন্দরবনের আগে থাকা দুটি সিমেন্ট কারখানার বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রামপাল বিদ্যুৎ কেন্দ্র
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT