সম্প্রতি সঞ্জয়ের একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে সঞ্জয়ের নতুন লুক, তার গ্যাংস্টার চরিত্রের কথাই মনে করিয়ে দিচ্ছে ভক্তদের।
বলিউডে তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। নানান ধরনের চরিত্রে অভিনয় করলেও সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘বাস্তব’, ‘খলনায়ক’, ‘কাঁটে’, ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘শুটআউট’, ‘অগ্নিপথ’, ‘লক্ষন্দওয়ালা’ ছবির মাধ্যমে। মজার বিষয় হয় এই সবগুলো ছবিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয়।
পাঙ্ক লুকের এই ছবিটি সঞ্জয়ের ‘সাহেব বিবি ঔর গ্যাংস্টার থ্রি’ ছবির লুক। এই ছবিতেও সঞ্জয় থাকছেন গ্যাংস্টার চরিত্রে। সঞ্জয় নিজেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবিটি শেয়ার করেছেন।
সঞ্জয়ের হেয়ার স্টাইল এবং লুক দেখে অনেকেই স্মরণ করছেন তার ‘কাঁটে’ ছবির কথা। অমিতাভ বচ্চন এবং সুনীল শেঠির সাথে অভিনীত এই ছবিতে সঞ্জয়ের খল চরিত্র ভক্তদের মনে এখনো অমলিন হয়ে আছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।







