চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ বছর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেলেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

সংগীতে দেশের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। যার ১৪ তম আসর হয়ে গেল গত ৩০ জানুয়ারি সন্ধ্যায়। বৈচিত্র্য আনতে গেল বছরের মতো এবারের ভেন্যুও ছিল হবিগঞ্জ জেলার ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’-এ। ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০১৯’-এর আয়োজনটি এবার নিবেদন করে সাইফ পাওয়ারটেক।

৩০ জানুয়ারি দিনভর পুরো রিসোর্ট ভরে যায় দেশের নবীন-প্রবীন শিল্পীদের পদচারণায়। একে একে দেখা মেলে সংগীত পরিচালক আজাদ রহমান, শেখ সাদী খান, মানাম আহমেদ, প্রিন্স মাহমুদ, নির্মাতা সালাউদ্দিন লাভলু, চিত্রনায়ক সাইমন, সংগীতশিল্পী মো. খুরশীদ আলম, সৈয়দ আবদুল হাদী, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ, অনিমা রায়, মেহরীন, রমা, বিউটি, কিশোর দাস, ঝিলিক, ইমরান, কনা, কোনাল, পিন্টু ঘোস, সজিব, শারমিন, ইতি, খায়রুল, তিন্নি, অবন্তী সিঁথি, বাপ্পি, শফিক তুহিনসহ আরো অনেকের। সেই সাথে উপস্থিত ছিলেন- পৃষ্ঠপোষক এবং সরকারি ও বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দিনের আলো ফুরে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যায় হরেক রকম বাতির ঝলকানির মধ্যে সুরের কারিগরেরা হাজির হয়েছিলেন একে একে। বিশাল আয়তনের পুরো রিসোর্টটি যেন দোলছিলো সুরের সাম্পানে! অনুষ্ঠানের শুরুতে গেল ২ বছরে হারিয়ে যাওয়া গুণী শিল্পীদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পুরো অনুষ্ঠানটি সাজানো হয় হারিয়ে যাওয়া গুণী শিল্পীদের সৃষ্টিকর্ম নিয়ে। পুরস্কারের ফাঁকে ফাঁকে এ প্রজন্মের শিল্পীদের কণ্ঠে এবং কোরিওগ্রাফিতে ফুটে উঠে জমকালো সেই আয়োজন। আজীবন সম্মাননা পর্বে এবার সম্মাননা তুলে দেয়া হয় রফিকুল আলম ও গণসংগীতশিল্পী ফকির আলমগীরের হাতে।

জাঁকজমকপূর্ণ তিন ঘণ্টার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ইজাজ খান স্বপন। ধারণকৃত এই অনুষ্ঠানটি শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে।

এ বছর পুরস্কারপ্রাপ্তরা হলেন:
লোকসংগীত-বিউটি, রবীন্দ্র সংগীত- শিমু দে, নজরুল সংগীত- ইয়াসমীন মুশতারী, আধুনিক গান- কোনাল, গীতিকার- বায়েজীদ খুরশীদ, মিউজিক ভিডিও- সৈকত নাসির, কাভার ডিজাইন- সৈয়দ কামাল, সংগীত পরিচালক- প্রিন্স মাহমুদ, সাউন্ড ইঞ্জিনিয়ার- এম.জি. কিবরিয়া, নবাগত শিল্পী- ঐশী, অভিও কোম্পানী- ধ্রুব মিউজিক স্টেশন, ছায়াছবির গান- আঁখি আলমগীর, ব্যান্ড- শিরোনামহীন।

ট্যাগ: অনিমা রায়অবন্তী সিঁথিআজাদ রহমানআনিসাইতিইমরানকনাকিশোর দাসকুমার বিশ্বজিৎকোনালচিত্রনায়ক সাইমনচ্যানেল আইঝিলিকতিন্নিপ্রিন্স মাহমুদফেরদৌস আরাবাপ্পিবিউটিমানাম আহমেদমেহরীনরমালিড বিনোদনশফিক তুহিনশারমিনশেখ সাদী খানসজিবসামিনা চৌধুরীসৈয়দ আবদুল হাদী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিষিদ্ধ গাইড বই বিক্রি হচ্ছে কীভাবে

পরবর্তী

রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতেই ক্যাম্পে কাঁটাতারের বেড়া

পরবর্তী

রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতেই ক্যাম্পে কাঁটাতারের বেড়া

ফাইল ছবি

টাঙ্গাইলে ১০ শিক্ষককে অব্যাহতি, ৪৪ পরীক্ষার্থী বহিষ্কার

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

আগস্ট ২৬, ২০২৬

ভয়াবহ বন্যায় তিব্বতেও ব্যাপক হতাহত, সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT