বিনোদন

এ কোন অমিতাভ বচ্চন?

এ কোন অমিতাভ বচ্চন?

মেগাস্টার অমিতাভ বচ্চন। ভারতীয় চলচ্চিত্রে তার ক্যারিয়ার পঞ্চাশ বছরের বেশি। জীবনের শুরু থেকেই তারকা খ্যাতি পাওয়া এই অভিনেতা এই বয়সে এসেও ক্রমাগত নতুন অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছেন! ফের তার প্রমাণ দিলেন!

মাত্র কদিন আগেই অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শেষ করেছেন অমিতাভ বচ্চন। এর ঠিক পরপরই পৌঁছে গেছেন তিনি লখনৌতে। আর সেখানে গিয়েই রূপ বদলেছেন অমিতাভ!

পূর্ব ঘোষণা অনুযায়ি বাঙালি নির্মাতা সুজিত সরকার পরিচালিত ‘গুলাবো সিতাবো’র মধ্য দিয়ে প্রথম বারের মত একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা। আর এই ছবির জন্যই রূপ বদলেছেন অমিতাভ। ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা মিলবে তাকে। যার ফার্স্ট লুক প্রকাশের সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়ায় ভাইরাল!

ইতোপূর্বেই সুজিতের সঙ্গে কাজ করেছেন এই দুই তারকা। তবে একসঙ্গে নয় বরং আলাদা আলাদা ছবিতে। ২০১২ সালে সুজিতের ‘ভিকি ডোনার’ ছবি দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন আয়ুষ্মান এবং ‘পিকু’ ছবিতে দেখা মিলেছিল অমিতাভের।

ভারতের লখনৌতে চলছে ‘গুলাবো সিতাবো’ ছবির শুটিং। যার চিত্রনাট্য লিখেছেন জুহি চতুর্বেদী। যিনি সুজিতের আগের ছবি ‘ভিকি ডোনার’, ‘পিকু’ এবং ‘অক্টোবর -র জন্য চিত্রনাট্য লিখেছিলেন।

ধারনা করা যাচ্ছে, ২০২০ সালের এপ্রিলে ছবিটি মুক্তি পেতে পারে।

বিষয়:অমিতাভ বচ্চন ভাইরাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…