চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ কোন বিনোদ খান্না!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৭ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
বিনোদ খান্না

বিনোদ খান্না

সামাজিক যোগাযোগের মাধ্যমে আজ বৃহস্পতিবার সকালে বিনোদ খান্নার ছবি দেখে অনেকেই আঁৎ​কে ওঠেছেন। সবার প্রশ্ন—এ কোন বিনোদ খান্না?

অনেক দিন থেকেই শোনা যাচ্ছে, বিনোদ খান্না গুরুতর অসুস্থ। তবে তার অসুস্থতা নিয়ে পরিবার থেকে সংবাদ মাধ্যমকে তেমন কিছু জানানো হয়নি। আর সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত অসুস্থ বিনোদ খান্নার ছবিটির ব্যাপারেও পরিবার থেকে কেউ মুখ খোলেননি।

সম্প্রতি অসুস্থ হওয়ায় তার ছেলে অক্ষয় খান্না ​সংবাদ মাধ্যমের কাছে বলেন, ‘ডিহাইড্রেশনের সমস্যা হওয়ায় ৩১ মার্চ বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে মনে হচ্ছে। চিকিত্সকেরা হয়তো খুব তাড়াতাড়ি বাবাকে বাসায় নিয়ে যাওয়ার অনুমতি দেবেন।’

কিন্তু হাসপাতাল থেকে জানা যায়, ইউরিনারি ব্লাডার ক্যানসারে ভুগছেন বিনোদ খান্না। মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে তিনি চিকিৎ​সাধীন আছেন। সেখান থেকে নিরাপত্তার ফাঁক গলে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে অসুস্থ অভিনেতার ছবি। আর এ ব্যাপারে কিছুই জানাননি হাসপাতাল কর্তৃপক্ষ।

মুম্বাইয়ে রিলায়েন্স হাসপাতালে স্বজনদের সঙ্গে অসুস্থ বিনোদ খান্না

বলিউডের সেরা তিন হ্যান্ডসাম অভিনেতাদের একজন মনে করা হয় বিনোদ খান্নাকে। এ তালিকায় তার সঙ্গে আরও আছেন ধর্মেন্দ্র ও শাম্মি কাপুর।

বিনোদ খান্না ১৯৬৮ সাল থেকে শুরু করে প্রায় দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ‘মেরে আপনে’, ‘মেরা গাও মেরা দেশ’ ছবিতে তার অভিনয় মনে রেখেছেন অনেকেই।

Reneta

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নাম লিখিয়েছেন বিনোদ খান্না। এখন তিনি লোকসভায় গুরুদাসপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। জুম টিভি, টাইমস অব ইন্ডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিনোদ খান্না
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে একচুলও ছাড় নয়, ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পানির নিচে সড়ক, সাজেকে আটকা প্রায় ৪০০ পর্যটক

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় শুরু হচ্ছে জাতীয় বৃক্ষমেলা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার একই সময়ে সূর্যের আলো পাবেন পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ

জুলাই ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT