আন্তর্জাতিক

এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, আহত ২

এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, আহত ২

ইঞ্জিনে ক্রুটির কারণে ভারতে এক এয়ার অ্যাম্বুলেন্স জরুরি অবতরণে বাধ্য
হয়েছে। দ্রুত অবতরণ করতে গিয়ে এতে থাকা সাত যাত্রীর দুজন আহত হয়েছেন। পাটনা
থেকে দিল্লি যাওয়া পথে এয়ারপোর্টে কাছাকাছি এয়ার অ্যাম্বুলেন্সটিকে অবতরণ
করতে হয়।

এনডিটিভির অনলাইনে খবরে বলা হয়, অবতরণ করা এয়ার অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে পাটনা থেকে দিল্লির একটি হাসপাতালে যাচ্ছিল।

দিল্লির দক্ষিণ-পশ্চিমের নাজাফগড়ে একটি মাঠে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। ইঞ্জিন ত্রুটির কারণেই এয়ার অ্যাম্বুলেন্সকে অবতরণ করতে হয় বলে নিশ্চিত করেছেন এর পাইলট।

পরে রােগীদের আলাদা ব্যবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউজ এজেন্সি এএনআই।

বিষয়:প্লেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…