আন্তর্জাতিক

৩৭৯ যাত্রীসহ ভয়াবহ আগুনের কবলে উড়োজাহাজ

উড়োজাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়োজাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে, বিমানবন্দরে ঘটনা ঘটে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাপান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ আজ মঙ্গলবার ২ জানুয়ারি টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করার পর সেটিতে আগুন ধরে যায়। এসময় উড়োজাহাজটিতে ৩৭৯ জন যাত্রী ছিল।

এনডিটিবি জানিয়েছে, আগুন ধরার পরপরই উড়োজাহাজটিতে থাকা যাত্রী এবং কেবিন ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

জানা গেছে, রানওয়েতে অবতরণের পর উড়োজাহাজটির সাথে দেশটির কোস্ট গার্ডের একটি উড়োজাহাজের সংঘর্ষ হয়। এর পরেই যাত্রীবাহী উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। উড়োজাহাজটি উত্তর জাপানের হোক্কাইডো দ্বীপের সাপোরো বিমানবন্দর থেকে হানেদা বিমানবন্দরে এসেছিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ভিডিওতে দাউ দাউ করে উড়োজাহাজটিতে আগুন জ্বলতে দেখা যায়। এসময় চারদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ছিল। ভিডিওতে উদ্ধারকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা যায়।

বিষয়:আগুন উড়োজাহাজ জাপান প্লেন বিমানবন্দর বিমানে আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…