বিনোদন

এসেছে সুজানা’স ক্লোজেট

এসেছে সুজানা’স ক্লোজেট

সুজানা’স ক্লোজেট উদ্বোধনের পর কেক কাটেন অতিথিরা

ক’দিন আগেই জানা যায় খবরটা, মডেল ও অভিনয়শিল্পী সুজানা জাফর ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন। হ্যাঁ, রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে একটি ফ্যাশন হাউজ খুলেছেন তিনি। নাম সুজানা’স ক্লোজেট। গতকাল শনিবার সন্ধ্যায় এই ফ্যাশন হাউজের উদ্বোধনী আয়োজনে চিত্রনায়িকা অপু বিশ্বাস, উপস্থাপিকা শারমিন লাকি, চিত্রনায়িকা অঞ্জনা, কণ্ঠশিল্পী বীথি চৌধুরীসহ অনেকে।

সুজানা’স ক্লোজেটের জন্য শুভ কামান আর সুজানাকে শুভেচ্ছা জানিয়ে অপু বলেন, ‘সুজানা আমার খুব কাছের বন্ধু। আমি বন্ধুর ডাকে এখানে এসেছি। এই ফ্যাশন হাউজ নিয়ে ও আমার সঙ্গে আগে থেকেই আলোচনা করেছে। আমি তাকে উৎসাহ দিয়েছি।’

সুজানা বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। সময়ের সঙ্গে রুচির পরিবর্তন হয়—এই ​ব্যাপারটিকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে আমার ফ্যাশন হাউজ।’

কী আছে সুজানা’স ক্লোজেট প্রতিষ্ঠানে? সুজানা জানান, এখানে ভারত ও পাকিস্তানের এক্সক্লুসিভ পোশাক, দুবাইয়ের বিখ্যাত আতরসহ রয়েছে নানা কিছু।

বিষয়:সুজানা জাফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…