চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এসির ভিতরে বসে সমালোচনা না ক‌রে মানু‌ষের পা‌শে দাঁড়ান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২১
রাজনীতি
A A

এসির ভিতরে ঘরে বসে সরকারের সমালোচনা না ক‌রে অসহায়-মেহন‌তি মানু‌ষের পা‌শে দাঁড়ানোর আহবান জানিয়েছেন ঢাকা ১৮ আস‌নের (এম‌পি) আলহাজ্ব মো: হা‌বিব হাসান।

তিনি বলেন: মিথ্যা, বানোয়াট সমালোচনায় লিপ্ত না হ‌য়ে অসহায়, মেহন‌তি মানু‌ষের পা‌শে দাঁড়ালে এই ক‌রোনা মহামা‌রির সময় এই মানুষগু‌লো উপকৃত হ‌বে।

বৃহস্পতিবার দুপু‌রে উত্তরা ফায়দাবাদ ট্রান্স‌মিটার সংলগ্ন সবুজ বাংলা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার শুভ উদ্বোধন ও আলোচনা সভায় তি‌নি এ আহবান ক‌রেন।

Banglabid

তি‌নি আরও ব‌লেন: এই ক‌রোনা মহামারীতে অসহায় মানুষের পাশে কারা দাঁড়িয়েছে এটা মানুষের কাছে আজ প্রমাণিত। আওয়ামী লী‌গের প্রতি‌টি নেতাকর্মী শেখ হা‌সিনার নির্দেশনায় এই ক‌রোনার ম‌ধ্যে ও মানুষের পা‌শে দাঁড়িয়ে‌ছে। অথচ বিএন‌পির নেতারা এ‌সির ভিত‌রে ব‌সে ডায়লগ দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়ায়নি। আজ এই সব সমা‌লোচনাকারী‌দের মু‌খোশ প্রকাশ পে‌য়ে‌ছে ।

আওয়ামী লী‌গ নেতাকর্মীদের উদ্দেশে এই নেতা বলেন, অসহায় মানুষকে নিয়ে যেন ওই সমালোচনাকারীরা ছিনিমিনি করতে না পারে সেজন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লী‌গের এই যুগ্ম সাধারণ সম্প‌াদক আরও ব‌লেন, ডাক্তারি পেশা মহৎ পেশা। সবুজ বাংলা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার যে উদ্যোগ নিয়েছে আমি তাতে সন্তুষ্ট। প্রধানমন্ত্রীর যে ভিশন, স্বাস্থ্যসেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সেই ল‌ক্ষ্যে আপনারা কাজ কর‌বেন।

Reneta

তি‌নি আরও ব‌লেন: আর্ক হাসপাতাল লি: যেমন অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে এবং যে সুনাম ধরে রেখেছে সেই সুনাম এই ডায়াগনস্টিক সেন্টার ধরে রাখবে বলে আমি আশাবাদী। এই ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল এর মতই অসহায় মানুষের পাশে দাঁড়াবে। অনেক বিকল প্রতিবন্ধী আ‌ছে, তাদের জন্য যেন ফ্রি চিকিৎসার ব‌্যবস্থা ক‌রে দি‌বেন‌।

তিনি আরও ব‌লেন, যাতে অসহায় মানুষগুলোর চিকিৎসা না পেয়ে ফিরে না যায় হাসপাতাল থে‌কে সেদি‌কে লক্ষ‌্য রাখ‌বেন। আমাদের নেতাকর্মীরা সর্বক্ষণ আপনাদের পাশে থাকবে, কিন্তু কোন বদনাম যেন না হয়।

ঢাকা ১৮ আসন নি‌য়ে তি‌নি আরও ব‌লেন, দক্ষিনখান থানা কেন্দ্রিক যে ওয়ার্ডগুলো রয়েছে, তার রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। তাই এইসব ওয়ার্ডের মানুষের খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। আমি নির্বাচনে জয়ী হয়ে ৭ মাস হয়েছে ক্ষমতায় এসেছি। আমি আজ কথা দিয়ে গেলাম, আগামী নির্বাচনের আগেই আপনাদের এলাকার সকল রাস্তাঘাটের কাজ শেষ করব। ধৈর্য ধরবেন আস্থা রাখবেন, উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে যাবে। ঢাকা ১৮ আসনকে আদর্শ আসন হিসেবে গড়ে তুলবো কথা দিয়ে গেলাম।

আর্ক হসপিটাল লি: এবং সবুজ বাংলা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন সরকার বলেন, সেবার মনমানসিকতা নিয়ে আমরা এই সেন্টার চালু করেছি। ব্যবসার জন্য নয় সেবার জন্য আমাদের প্রতিষ্ঠান।

তি‌নি ব‌লেন, আর্ক হসপিটাল লি: এ দুইটা বেড শুরু থে‌কেই খা‌লি ক‌রে রে‌খে‌ছি যেখা‌নে শুধুমাত্র, গরিব দুঃখী অসহায় মানুষের ফ্রি চিকিৎসার জন্য। আর আমারা সেই ধারাবা‌হিকতায় চিকিৎসা সেবাও দি‌য়ে যা‌চ্ছি সম্পূর্ন ফ্রিতে। এলাকার সর্বস্ত‌রের মানু‌ষকে আমা‌দের হস‌পিটা‌লের পক্ষ‌্য থে‌কে একটাই অনু‌রোধ কিভা‌বে হস‌পিটাল চল‌লে আরও ভা‌লো ভা‌বে আপনা‌দের চিকিৎসা সেবা দিতে পার‌বে সেই পরামর্ষ দি‌বেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামীলী‌গের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এস এম মাহবুব আলম ব‌লেন, আর্ক হাসপাতাল লি: যেমন সুনাম অক্ষুণ্ণ রেখেছে এই ডায়াগনস্টিক সেন্টার ও যেন সেই ধারাবাহিকতা ধ‌রে রা‌খে। যাদের সামর্থ্য আছে তারা যেন গরিবদের হক নষ্ট না করে। এই ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে যেন গরিব-দুঃখী মানুষের সেবা পায়। ব্যবসায়ী মনোভাব নিয়ে যেন অতিরিক্ত চার্জ না করা হয়।

ঢাকা মহানগর উত্তর যুবলী‌গের সহ-সভাপ‌তি ও ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ডি-এম শামীম ব‌লেন, আর্ক হস‌পিটাল অল্প পয়সার বিনিময়ে গরিব-দুঃখী মানুষের চিকিৎসা সেবা দিয়েছে এটা প্রমা‌ণিত হ‌য়ে‌ছে তাই আমি গর্ববোধ করি। তাই আমার বিশ্বাস এই ডায়াগনস্টিক সেন্টার ও অহেতুক অকার‌ণে যেন কোন রোগী‌কে চিকিৎসা সেবায় হয়রা‌নী না করা হয়।

সবুজ বাংলা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার শুভ উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব ক‌রেন ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়া।

সবুজ বাংলা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন ‌সেন্টার শুভ উদ্বোধন ও আলোচনা সভায় এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন অ্যাডভোকেট আবু হানিফ, ফ‌য়েজ আহ‌মেদ, মাহবুব আলম ভূঁইয়া, মহসিন সরকার, মতিউর রহমান মতি, নাজমুল আলম ভূইয়া, তাজউদ্দিন তারা, শফি উদ্দিন মোল্লা, শহিদুল আলম রিপন, তান‌বির চৌধু‌রী রিওসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের পর মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে যা জানা গেল

আগস্ট ১১, ২০২৬

ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান: শঙ্কর মৈত্র

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শুধু খাবারে নয়, শরীরের যত্নেও হলুদের রয়েছে নানা গুণ!

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT