ডিজিটাল শর্ট

এসএ গেমস কারাতে কুমিতে সোনা জিতলেন বাংলাদেশের আল আমিন

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

এসএ গেমসে আরেকটি সোনার পদক পেল বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে মঙ্গলবার কারাতে ইভেন্টের ৬০ কেজি ওজন শ্রেণি কুমিতে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জেতেন আল আমিন।

আল আমিনের সোনা জয়ের দিনে বাংলাদেশ একটি রুপাও পেয়েছে। কারাতের ৬৭ কেজি ওজন শ্রেণিতে রুপা জিতেছেন সেনাবাহিনীরই ফেরদৌস। সোমবার এসএ গেমসে দেশের হয়ে প্রথম পদক জিতে নেন হোমায়রা আক্তার। এরপর সোনার পদক জেতেন দিপু চাকমা। তায়কোয়ান্দোতে দেশের প্রথম সোনার পদক জেতা দিপুও সেনাবাহিনীর সদস্য।

বিষয়:আল-আমিন এসএ গেমস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…