চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৮৮.২৯%

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ১১, মে ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে। এবছর পাসের হার, শিক্ষা প্রতিষ্ঠান, নারী শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিসহ সব সূচকেই ইতিবাচক পরিবর্তন এসেছে। বৃদ্ধি পেয়েছে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও।

১০টি শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। সারা দেশে জিপিএ-ফাইভ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে ১ দশমিক ২৫ শতাংশ। ফলে সব সূচকে ইতিবাচক পরিবর্তন এলেও জিপিএ- ফাইভ কমেছে।

গতবছর জিপিএ- ফাইভ পেয়েছিল ১ লাখ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী। তবে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় জিপিএ-ফাইভ বেড়ে এবার হয়েছে ৯৬ হাজার ৭শ’ ৬৯ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ। কারিগরি বোর্ডের অধীনে এসএসসি-ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৮৩ দশমিক ১১ শতাংশ।

এবারো আগের মতো ওয়েবসাইট ও মুঠোফোনে ফল পাওয়া যাবে। গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৪ মার্চ। পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে এই ফল প্রকাশ করা হলো।

এবার পরীক্ষায় অংশ নেয় মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে ১৩ লাখ ৪ হাজার ২৭৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৪৮ হাজার ৮৬৫ এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) ৯৮ হাজার ৩৮৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ আট হাজার ৫৯০ জন ছাত্রী।

Reneta

আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ড দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের ফল www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া যেকোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল পাওয়া যাবে।

এসএসসির ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে বের্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। (উদাহরণ: SSS DHA 123456 2215)।

আর মাদ্রাসা বোর্ডের জন্য DAKHIL স্পেস MAD স্পেস 2015 লিখে ১৬২২২ ও কারিগরি বোর্ডের জন্য SSC স্পেস TEC স্পেস ২০১৫ লিখে ১৬২২২ পাঠালে ফল জানা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসি ফলাফল
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT