ফুটবল

এসএসসি উত্তীর্ণ ৮ নারী ফুটবলারের জন্য সংবর্ধনা

দেবে ওয়ালটন

এসএসসি উত্তীর্ণ নারী ফুটবলারের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ নারী ফুটবলারের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতি, যারা এসএসসি উত্তীর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের ৮ খেলোয়াড় কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দারুণ ফলাফলের জন্য তাদের সংবর্ধনা দেবে ওয়ালটন গ্রুপ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধাজনক সময়ে সংবর্ধিত করা হবে আঁখি-স্বপ্নাদের।

সদ্য ফল আসা এসএসসিতে উত্তীর্ণ ফুটবলারদের মধ্যে আছেন ডিফেন্ডার আঁখি খাতুন, তিনি মানবিক বিভাগ থেকে পেয়েছেন জিপিএ ৩.৮৩। বাকিদের মধ্যে ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা (৩.৫০), সাজেদা খাতুন (২.৫৮), রেহেনা আক্তার (৩.৭৫), স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না (৩.৯৩), শামসুন্নাহার সিনিয়র (৩.১০), আনাই মোগিনী (২.৫০) ও মাহফুজা খাতুন (৪.৪৭)।

সংবর্ধনা বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ‘৮ জন নারী ফুটবলার কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেছেন। প্রথম কোনো প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন গ্রুপ তাদের সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সংবর্ধনার আয়োজন করবো। নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটনের সঙ্গে কথা বলে মেয়েদের প্রস্তুত থাকতে বলবো।’

ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) জানালেন, ‘বাংলাদেশ নারী ফুটবল দলের সূচনালগ্ন থেকেই আমরা ছিলাম। নারী ফুটবলের উন্নয়নে কাজ করেছি শুরু থেকেই। তাদের সাফল্যে গর্বিত হয়েছি, ব্যর্থতায়ও পাশে থেকেছি। আমরা অত্যন্ত খুশি নারী ফুটবল দলের ৮ খেলোয়াড় কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেছেন। তাদের অভিনন্দন জানাই। তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ আমরা সংবর্ধনা দিতে চাই। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে, সুবিধাজনক সময়ে সংবর্ধনা দিবো। আমাদের নারী ফুটবলারদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

বিষয়:এসএসসি নারী ফুটবলার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…