চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ার সাবেক চ্যাম্পিয়নদের লক্ষ্য এবার সেমিফাইনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৮ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। চার বছর পেরিয়ে পরের আসর বাংলাদেশে বসলে পঞ্চম হতে হয়েছিল নিগার সুলতানা জ্যোতিদের। বাস্তবতা মাথায় রেখে এবারের এশিয়া কাপে লক্ষ্য নির্ধারণ করেছে টিম টাইগ্রেস। প্রাথমিক লক্ষ্য গ্রুপপর্বে ভালো খেলে সেমিফাইনালে ওঠা।

এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কার ডাম্বুলায়। ২০ জুলাই নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক দল। টাইগ্রেস দল রওনা হবে মঙ্গলবার। সোমবার দুপুরে মিরপুরে হয়েছে সফর নিয়ে সংবাদ সম্মেলন।

বাংলাদেশ লেগ স্পিনার রাবেয়া খান মিডিয়ার মুখোমুখি হয়ে ক’দিন আগে বলেছিলেন সেমিতে চোখ রাখছে দল। বাংলাদেশ অধিনায়ক জ্যোতি তাতে দ্বিমত করলেন না। উইকেটরক্ষক-ব্যাটার বললেন, ‘আমার মনে হয় রাবেয়া বাস্তবিক কথাই বলেছে। সবশেষ এশিয়া কাপে আমরা যা করেছি, সেমিফাইনালেও যেতে পারিনি। আমাদের প্রথম টার্গেট থাকবে সেমি নিশ্চিত করার। এজন্য প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ।’

‘লম্বা সময় ধরে আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি না। কিছু ব্যক্তিগত পারফরম্যান্স আমরা দেখেছি, কিন্তু দল হিসেবে পজিটিভ রেজাল্ট নেই। একটা মোমেন্টামের জন্য শ্রীলঙ্কা ম্যাচ অনেকবেশি গুরুত্বপূর্ণ। ভালো শুরু দিয়ে আমরা ভালো রেজাল্ট করতে চাচ্ছি।’

এশিয়া কাপ শুরু ১৯ জুলাই। ৮ দলের আসরে ফাইনাল ২৮ জুলাই। গ্রুপপর্বে জাহানারা-রুমানাদের অপর দুই প্রতিপক্ষ থাইল্যান্ড ও মালয়েশিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিগার সুলতানা জ্যোতিবাংলাদেশমিরপুরমেয়েদের এশিয়া কাপলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT