ক্রিকেট

এলিস-ইংলিসের ভবিষ্যৎ উজ্জ্বল

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, একসাথে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, একসাথে হাসছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইপিএলে খেলতে ভারতে অবস্থান করছে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি স্কোয়াডের অর্ধেকের বেশি সদস্য। পাকিস্তান সফরে একমাত্র টি-টুয়েন্টিতে তাদের অভাব পূরণ করতে একঝাঁক তরুণকে সুযোগ দিয়েছিল অ্যারন ফিঞ্চের দল।

তরুণরা আস্থার প্রতিদান দিয়েছে ঠিকভাবেই। অসাধারণ পারফরম্যান্সে পাকিস্তানকে তাদের মাঠে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এমন সফলতায় বেশ খুশি অধিনায়ক ফিঞ্চ।

উদীয়মান পেসার নাথান এলিস ও জশ ইংলিশের পারফরম্যান্স বেশি নজর কেড়েছে অধিনায়কের। নিয়মিত পারফর্ম করে যেতে পারলে তরুণ দুজনেরই ভবিষ্যৎ বেশ উজ্জ্বল মনে করছেন তিনি।

‘দলের সবাই এলিসের সাথে খেলতে পছন্দ করে। ওর সামর্থ্য, ধৈর্য ও দ্রুত শিখে ফেলার ক্ষমতা আমাকে মুগ্ধ করে। নতুন ও পুরনো বলে ভালো করার মূলমন্ত্র জানতে আর সবসময় অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে আলোচনা করে।’

‘ভালো করার প্রতি ওর এই মানসিকতা ড্রেসিংরুমের পরিবেশে পরিবর্তন আনে। ছেলেটা ভবিষ্যতে অনেক ভালো করবে। সে প্রতিদিন নিজেকে নতুন করে তৈরি করছে।’

‘ইংলিসও এলিসের মতোই। অনেক প্রতিভাবান একজন ব্যাটার। ওর সাথে ব্যাটিং করে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি। মিডল অর্ডারে ওর ব্যাটিং দৃষ্টিভঙ্গি পুরো দলে আত্মবিশ্বাস এনে দেয়।’

বিষয়:আইপিএল-২০২২ ফিঞ্চ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…