সমকামী ও পুরো এলজিবিটি কমিউনিটির প্রতীক হিসেবে পরিচিতি পাওয়া রংধনু পতাকার স্রষ্টা গিলবার্ট বেকার মারা গেছেন।
স্যান ফ্রান্সিসকোর ৬৫ বছর বয়সী এই শিল্পী নিউ ইয়র্কে নিজ বাড়িতে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে স্যান ফ্রান্সিসকো ক্রনিক্যাল।
বেকার ১৯৭৮ সালে শহরে সমকামিতা স্বাধীনতা দিবস পালনের উদ্দেশ্যে প্রথম আটরঙা একটি পতাকার নকশা করেন। প্রতিটি রঙ মানবতার ভিন্ন ভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিত্ব করে।
তবে পরে ২০১৫ সালের আধুনিক এলজিবিটি আন্দোলনে পতাকার মূল নকশায় কিছু পরিবর্তন আনা হয়। গোলাপি ও বেগুনি রঙ বাদ দিয়ে আটটির বদলে ছ’টি রঙ পতাকায় রাখা হয় এবং নীল পাল্টে সেই জায়গায় ফিরোজা রঙ বসানো হয়।
স্যান ফ্রান্সিসকো সময় শুক্রবার সন্ধ্যায় বেকারের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হবে।








