আদালত

এরশাদের রাডার মামলা: দুদকের রিভিউ খারিজ

এরশাদের রাডার মামলা: দুদকের রিভিউ খারিজ

সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মাদ এরশাদের বিরুদ্ধে রাডার ক্রয় দুর্নীতি মামলায় বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে দুদকের করা রিভিউ খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার দুদকের রিভিউ খারিজ করে এই আদেশ দেন। এই আদেশের ফলে এ মামলায় বাকি সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার কোনো সুযোগ থাকলো না বলে জানান দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। আর এরশাদের পক্ষে ছিলেন আইনজীবী সিরাজুল ইসলাম।

গত ৮ জানুয়ারি রাডার ক্রয় মামলায় বাকি সাক্ষিদের সাক্ষ্য গ্রহণে দুদকের আবেদন খারিজ করে আপিল বিভাগ। পরে ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করে দুদক।

এর আগে গত ২৪ নভেম্বর এই মামলার বাকী সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের অনুমতি ও ৩১ মার্চের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দেন হাইকোর্ট।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এই মামলাটি দায়ের করে। ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করা হয়। ১৯৯৫ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এই মামলায় ৩৮ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষী নিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ করা হয়। বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটি এখন যুক্তিতর্কের পর্যায়ে রয়েছে।

বিষয়:আদালত এইচ এম এরশাদ এরশাদের মামলা দুদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…