চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমসি কলেজে গণধর্ষণ: ছাত্রলীগের ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাদিকুর রহমান সাকী: সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের একটি ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগের ৯ জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

অভিযুক্তরা হলেন; এমসি কলেজ ছাত্রলীগের নেতা ইংরেজি বিভাগের মাস্টার্সে শিক্ষার্থী শাহ মাহবুবুর রহমান রণি, একই শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান মাছুম, কলেজ ছাত্রলীগ নেতা এম সাইফুর রহমান, ছাত্রলীগ নেতা অর্জুন লস্কর এবং বহিরাগত ছাত্রলীগ নেতা রবিউল ও তারেক।

মামলায় ৬ জনকে সরাসরি জড়িত বলে অভিযুক্ত করা হয়েছে। অন্য ৩ জনের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ূম জানান, ওই ঘটনায় শাহপরাণ থানায় ৬ জনকে সরাসরি অভিযুক্ত করে ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশে রাতেই অভিযান শুরু করলেও শনিবার সকাল ১০টা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

অভিযোগে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে যান ধর্ষণের শিকার ওই তরুণী ও তার স্বামী। রাত ৯ টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী স্বামীকে মারধর করে স্ত্রীকে ছিনিয়ে ছাত্রাবাসে নিয়ে যায়।

Reneta

পরে স্বামী তাদের পিছু পিছু গেলে তাকে বেঁধে রেখে স্ত্রীকে ৫ থেকে ৬ জন ছাত্রলীগ নেতাকর্মী গণধর্ষণ করে বলে অভিযোগ।

রাত সাড়ে ১০ টার দিকে পুলিশ কলেজের ছাত্রাবাস এলাকা থেকে ধর্ষণের শিকার হওয়া তরুণী ও তার স্বামীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মহানগর পুলিশের এডিসি মিডিয়া জ্যোর্তিময় সরকার জানিয়েছেন, খবর পেয়ে শাহপরান থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণসিলেট এমসি কলেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেবেন আজ

পরবর্তী

চাঁদপুরে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

পরবর্তী

চাঁদপুরে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

ব্যতিক্রমী আদেশে প্রশংসিত আদালত

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT