চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপে রিয়ালে, চেলসিতে হিগুয়েন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদো যাচ্ছেন জুভেন্টাসে। ইউরোপের গণমাধ্যম যখন এমন খবরের শেষ মাথা খুঁজতে ব্যস্ত, তখন ভাবনা সিআর সেভেন ইতালিতে গেলে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের ভার উঠবে কার কাঁধে?

বিশ্বকাপের আগে নেইমারকে নিয়ে গুঞ্জন থাকলেও এখন শোনা যাচ্ছে নতুন কথা। ফরাসি গণমাধ্যমগুলোর দাবি- ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নন, লস ব্ল্যাঙ্কোসদের নতুন পছন্দ পিএসজিরই আরেক তারকা কাইলিয়ান এমবাপে! রিয়াল অবশ্য প্রসঙ্গটি এককথায় উড়িয়ে দিয়েছে।

আর্জেন্টিনাকে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে ৪-৩ গোলে ছিটকে দিয়েছে ফ্রান্স। সেই ম্যাচে জোড়া গোল করে রিয়াল কর্তাদের নজর কেড়েছেন এমবাপে। দুর্দান্ত গতির সঙ্গে নির্ভুল লক্ষ্যভেদ। ১৯ বছর বয়সী ফরাসি তারকা যেন রোনালদোরই যোগ্য উত্তরসূরি! তাই পর্তুগিজ মহাতারকার বিকল্প হিসেবে এমবাপেকেই মনে ধরেছে রিয়ালের।

এমবাপে রিয়ালে আসতে পারেন এমন সংবাদ ফাঁস করেছেন ব্যাপ্টিস্টে রিপার্ট। ফরাসি এ সাংবাদিক এর আগে অ্যান্টনে গ্রিজম্যানের বার্সায় না আসা ও থমাস লেইমারের অ্যাটলেটিকো মাদ্রিদে যোগদানের খবর নির্ভুল টুইট করে আলোচনায় এসেছিলেন।

রিপার্টের টুইট থেকেই জানা যাচ্ছে, ২৭২ মিলিয়ন ইউরোতে পিএসজি থেকে এমবাপেকে আনতে রাজি রিয়াল। চারধাপে হবে কিস্তি পরিশোধ। তবে সমস্যা একটাই, মোনাকো থেকে পিএসজিতে আসার সময় ফেয়ার প্লে নিয়ে ঝামেলায় আছেন এমবাপে। ধারের নামে আসলে মোনাকোর সঙ্গে পিএসজির চুক্তিটা ১৮০ মিলিয়ন ইউরোর, সেটা কারও অজানা নয়।

প্রশ্ন উঠছে, এমবাপে যদি রিয়ালে আসেন তবে নেইমারের কী হবে। ফরাসি সংবাদ মাধ্যমগুলো বলছে পিএসজির চাওয়া ৩১০ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে আনতে খুব একটা ভরসা পাচ্ছেন না রিয়াল কর্তারা। এরচেয়ে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে এমবাপেকেই পছন্দ তাদের। এটিও বলা হচ্ছে, ফরাসি তারকার বিশ্বকাপ খেলাকালীন সময়ে মনোযোগে বিঘ্ন না ঘটাতে বিষয়টি আপাতত এড়িয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল বার্নাব্যু কর্তৃপক্ষ!

Reneta

রোনালদো, নেইমার আর এমবাপের ভিড়ে আড়ালে চলে যাচ্ছে গঞ্জালো হিগুয়েনের খবর। ইতালিয়ান সংবাদ মাধ্যমগুলো বলছে, চেলসির সঙ্গে চুক্তি মোটামুটি পাকাপাকিই করে ফেলেছে জুভেন্টাস। রোনালদোকে আনতে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছেড়ে দিচ্ছে ইতালিয়ান জায়ান্টরা। ইংলিশ লিগে যেতে হিগুয়েনের চুক্তিটা ৬০ মিলিয়ন ইউরোর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাইলিয়ান এমবাপেগঞ্জালো হিগুয়েনবিশ্বকাপ সর্বশেষরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT