চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের রিয়াল যাত্রা: কঠিন, কিন্তু অসম্ভব নয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
এমবাপের রিয়াল যাত্রা: ফুটবল তারকা এমবাপে হালকা আউটডোরে মুখোশ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপের বিমান মাদ্রিদে নামা নিশ্চিত হবে কি আজই? রিয়াল কি আরও একটি শেষদিনের ধুমধাড়াক্কা দলবদলে বাজিমাত করবে? চলতি গ্রীষ্মকালীন দলবদলের শেষদিনে এসে সম্ভবত এটাই উচ্চারিত হতে থাকা সর্বোচ্চ আগ্রহের প্রশ্ন।

কঠিন, কিন্তু অসম্ভব নয়। স্প্যানিশ দৈনিক মার্কা এভাবেই শিরোনাম টেনে বুঝিয়ে দিয়েছে এখনও জোড় সম্ভাবনা আছে। শেষ হয়ে যায়নি এবারের দলবদলের সবটুকু উত্তেজনা। এমবাপে চাপে রেখেছেন পিএসজিকে, রিয়াল তাই দারুণ এক প্রস্তাব ছুঁড়ে চুপ করে ক্ষণ গুনছে।

এমনিতে চলতি দলবদল পাগলাটে তকমা পেয়ে গেছে। সময়ের সেরা দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব বদলেছেন। সার্জিও রামোস থেকে শুরু করে সার্জিও আগুয়েরো, সঙ্গে আরও অনেক বড় বড় নাম ও সম্ভাবনাময় ফুটবলাররা নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন।

Banglabid

যাদের কেউ স্বেচ্ছায় ক্লাব বদলেছেন, কাউকে চলে যেতে হয়েছে ক্লাবের হালে জায়গা না পেয়ে। এমবাপে যদি রিয়ালে চলে যান, তিনি থাকবেন প্রথমদের দলেই, যারা বর্তমান ক্লাব ছাড়তে উদগ্রীব।

এখন কেবল সময়ের ব্যাপার, দ্রুতই ঘটে যেতে পারে ঐতিহাসিক দলবদলটি। কাইলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে আসার সব ঠিকঠাক হয়ে গেছে। বুঝেশুনে হলেও পিএসজি সম্মতির খুব কাছাকাছি পৌঁছে গেছে। …গত এক সপ্তাহ ধরে এমন আলোচনায় সয়লাব গণমাধ্যম থেকে শুরু করে দলবদলের সব স্তরের বিশ্বস্ত সূত্রগুলো।

পিএসজি যদিও সহজে ছাড়তে নারাজ সোনার ডিমপাড়া হাঁসকে। আবার ধরে-বেঁধে রাখতেও ইচ্ছুক নয়। কারণ রিয়াল জেনে গেছে, এই গ্রীষ্ম মৌসুমে হোক আর সামনের দলবদল মৌসুমে, এমবাপে নিজে থেকেই রিয়ালে আসার জন্য চাপে রেখেছেন ফরাসি লিগ ওয়ান জায়ান্ট কর্তৃপক্ষকে।

Reneta

যা একটু পথে আটকাচ্ছে, সেই অর্থের অঙ্কটা আরেকটু বাড়িয়ে দিলেই মন গলে যাবে পিএসজির। শুরুতে খবর ছিল, ১৬০ মিলিয়ন ইউরো, তথা ১৬ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়ে দিয়েছে রিয়াল। পিএসজি সেটি নাকচ করে দিয়েছে।

সঙ্গে খবর ছিল, রিয়াল ২০ কোটি ইউরো দিতে রাজি হলেই ‘হ্যাঁ’ বলে দেবে পিএসজি। ছেড়ে যখন দিতে হবেই, তখন কেবল আরেকটু দরকষাকষির চেষ্টা। তাতে পরে চূড়ান্ত প্রস্তাব দিয়ে ফেলে রিয়ালও।

চূড়ান্ত যেটাকে বলা হচ্ছে, সেটি মোট ১৮০ মিলিয়ন ইউরো, মানে ১৮ কোটি ইউরোর প্রস্তাব গেছে বার্নাব্যু থেকে। যার মধ্যে ১৭ কোটি কেনা-বেচার, সঙ্গে ১ কোটি ইউরো থাকবে নানা বোনাস ও চুক্তি শর্তের উপর ভিত্তি করে।

ফরাসিদের ২২ বর্ষী বিশ্বকাপজয়ী তারকা এমবাপে রিয়ালের হয়ে খেলতে চান, কয়েক মৌসুম ধরে এটা খোলামেলা বিষয়। মাদ্রিদিস্তারাও তাকে আনতে উদগ্রীব, সেটাও কখনও গোপন থাকেনি। এরমধ্যে এমবাপে জানিয়ে দিয়েছেন আসছে বছরের ৩০ জুন পর্যন্ত পিএসজির সঙ্গে থাকা তার চুক্তির মেয়াদ আর বাড়াবেন না।

মানে সামনের বছরের জুনের পর ফ্রি-এজেন্ট হয়ে যাবেন এমবাপে। রিয়াল তখন অনেক কম খরচে দলে টানতে পারবে এমবাপেকে। সব বুঝেশুনে পিএসজি কিছু অর্থের যোগানের ব্যবস্থা করতে গো ধরে আছে। উল্টোদিকে গো ধরে আছেন এমবাপেও। সেটির সমাধান হতে পারে আজ মঙ্গলবার, নয়ত এই গ্রীষ্মে নয়। আজ যে শেষদিন গ্রীষ্মকালীন দলবদলের।

শেষমুহুর্তে যদি দাওটা মেরেই দেয় রিয়াল, তাহলে এমবাপে বিশেষ এক কাতারে বসবেন বার্নাব্যুর ক্লাবটি। সেই কাতারে, যাদের মাদ্রিদে আনতে দলবদলের শেষদিনে উত্তেজনা-উত্তাপ ছড়িয়েছিল রিয়াল।

টটেনহ্যাম হটস্পার থেকে ২০১৩ সালে গ্যারেথ বেলকে, দ্য ফেনোমেনন রোনাল্ডো নাজারিওকে ২০০২ সালে ইন্টার মিলান থেকে, সার্জিও রামোসকে সেভিয়া থেকে ২০০৫ সালে, দলবদলের এমন শেষদিনে টেনে এনেছিল রিয়াল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিরিয়াললা লিগালিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের ক্রিয়েটিভ কমউনিকেশনগুলোকে সম্মাননা দিলো কমওয়ার্ড ২০২১

পরবর্তী

সৌদি আরবে বন্দীদের পক্ষে কনস্যুলেটের পদক্ষেপ

পরবর্তী
বাংলাদেশের পতাকা উত্তোলিত ভবন, শান্তিপূর্ণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে বন্দীদের পক্ষে কনস্যুলেটের পদক্ষেপ

পরীমণি রিমান্ডের জন্য সিআইডি কর্মকর্তাদের সঙ্গে দেখা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক মামলায় পরীমনির জামিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT