বাংলাদেশ

এমপিরা ন্যাম ফ্ল্যাটে না থাকলে বরাদ্দ বাতিল: প্রধানমন্ত্রী

এমপিরা ন্যাম ফ্ল্যাটে না থাকলে বরাদ্দ বাতিল: প্রধানমন্ত্রী

সংসদ সদস্যদের জন্য নির্মিত ন্যাম ফ্ল্যাটে না থাকলে  বরাদ্দ বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে  নতুন ফ্লাটের উদ্বোধন  করে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সম্পদ যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণ করতে হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত হয়েছে ওই ৪৪৮টি ফ্ল্যাট। উদ্বোধন করে সরকারি কর্মচারীদের বিদ্যুৎ, পানি ও গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

সরকারি সম্পদ বিনষ্টকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে বলেও সতর্ক  করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…