চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমআরপি নীতি বাস্তবায়নে ১৫ দিন সময় পেলেন কম্পিউটার ব্যবসায়ীরা

নাসিমুল শুভনাসিমুল শুভ
৫:১৭ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

কম্পিউটার ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্যের লেবেল লাগাতে আরও ১৫ দিন সময় পেলেন ব্যবসায়ীরা।

এর আগে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) নির্ধারণ নীতি বাস্তবায়ন করতে ৭ জুলাই থেকে কম্পিউটার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিপণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্যের লেবেল লাগানোর সময়সীমা বেঁধে দিয়েছিল বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

সময় বাড়ানো হয়েছে জানিয়ে বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন: আমদানিকারক-ডিলারদের কথা বিবেচনায় নিয়ে এই সময় বাড়ানো হয়েছে। আমদানিকারক-ডিস্ট্রিবিউটরদের যেসব কম্পিউটার ও যন্ত্রাংশ বিক্রেতাদের কাছে আছে সেসব পণ্যের মোড়কে এই সময়ে এমআরপি লেবেল লাগানো সম্ভব হয়নি।

‘‘এজন্য তারা আমাদের কাছে ১৫ দিনের সময় চেয়েছে। এসময়ের মধ্যে ডিলারদের হাউজে যেসব পণ্য আছে সেসব পণ্যের মোড়কে এমআরপি স্টিকার লাগানো হবে। এখন যে নতুন পণ্যগুলো ডিস্ট্রিবিউটররা বাজারে দিবে সেগুলোতে এমআরপি স্টিকার থাকবে। এসব স্টিকারে কিউআর কোড এবং বিসিএস এর ফোন নম্বর দেয়া থাকবে। এতে সাধারণ ক্রেতারা কোন অনিয়ম হলে, অতিরিক্ত দাম চাইলে বিসিএসের কাছে অভিযোগ করতে পারবে।’’

সাধারণ ক্রেতা-ভোক্তাদের বিভ্রান্তি থেকে মুক্ত রাখতে এমআরপি নীতি বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে বিসিএস সভাপতি বলেন: ভোক্তাদের জন্যই এটা করা হয়েছে। যাতে সারা বাংলাদেশে কম্পিউটার ও সংশ্লিষ্ট প্রযুক্তি পণ্য ইউনিক দামে এমআরপি স্টিকারসহ থাকে। অনেক সময় মডেল পার্থক্যের কারণে আসলেই কোন পণ্যের কী দাম সেটা নিয়ে ক্রেতারা দ্বিধায় থাকে। তাই কাস্টমার যেন বিভ্রান্ত না হয় সেজন্য সারাদেশে কম্পিউটার ও সংশ্লিষ্ট পণ্যের সঠিক দামটি আমরা নিশ্চিত করতে চাইছি।

কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ এবং কম্পিউটারের সঙ্গে সম্পর্কিত সব পণ্যে এমআরপি প্রদর্শন করা, নকল পণ্য বিক্রি বন্ধ করা এবং ওয়ারেন্টি পলিসি বাস্তবায়ন করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত নজরদারীর পাশাপাশি কম্পিউটার মার্কেটগুলোতে অভিযান চালাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমআরপিকম্পিউটারকম্পিউটারের দামলিড নিউজসর্বোচ্চ খুচরা মূল্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT