চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভারটনের কাছে হারল ম্যানইউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেড ও এভারটন দলের খেলোয়াড়রা ফুটবল খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুঃসময় যেন কাটছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরের মাঠে লেস্টার সিটির বিপক্ষে ড্র করার পর এভারটনের বিপক্ষেও নিষ্প্রভ ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ফলাফল, তলানির দল এভারটনের বিপক্ষে হার।

শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে এভারটন। ম্যাচের একমাত্র গোলটি করেছেন অ্যান্থনি গর্ডন।

এই ম্যাচ হেরে ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে ব্ল্যাক ডেভিলরা। অন্যদিকে ম্যাচ জিতেও তলানিতেই থাকছে এভারটন। ৩০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৭তম।

গুডিসন পার্কে ম্যাচের শুরুতে বেশ দাপট দেখিয়েছে ম্যানইউ। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকে স্বাগতিকদের রক্ষণে ভয় ধরাতে শুরু করে ব্ল্যাক ডেভিলরা। তবে সেটা প্রথম পনের মিনিটের গল্প।

নবম মিনিটে মার্কাস রাশফোর্ডের জোরাল শট ফিরিয়ে দেন এভারটন গোলরকক্ষক জর্ডান পিকফোর্ড। পরে রোনালদোও শট রাখতে পারেননি লক্ষ্যে। তিন মিনিট পর আবারও সুযোগ পান র‌াশফোর্ড। তবে এবারও পিকফোর্ড বাঁধা পেরোতে পারেননি ইংলিশ ফরোয়ার্ড।

এরপর নিজেদের মেলে ধরতে শুরু করে এভারটন। ২৭তম মিনিটে প্রথম আনন্দ উপলক্ষও পেয়ে যায় স্বাগতিকরা। ২৪ বছর বয়সী অ্যান্থনির শট হ্যারি ম্যাগুইরের গায়ে লেগে জালে জড়ালে লিড পেয়ে যায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন রিসার্লিশন। দ্বিতীয়ার্ধে একাধিক চেষ্টা করেও জালে বল জড়াতে পারেনি ম্যানইউ। ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে রালফ র‌্যাঙ্গনিকের শিষ্যরা।

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগএভারটনম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসলেস্টার সিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইটিতে দক্ষ শিক্ষার্থীরা আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়বে: পলক

পরবর্তী

টুখেলের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে হারের ক্ষত

পরবর্তী
জার্মান ফুটবল কোচ টুখেল দর্শকদের মধ্যে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টুখেলের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে হারের ক্ষত

কুমিল্লা সমিতির ইফতার মাহফিলের আলোচনা সভা, জেদ্দা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় কুমিল্লা সমিতির ইফতার মাহফিল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT