চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভাবেও ফেরা যায়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
Bangladesh cricket team players celebrating on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

১২টি ওয়াইড, ২টি নো বল, লেগ বাই থেকে ৫ রান; মিরপুরে এক ম্যাচ আগে ১৯টি রান অতিরিক্ত দিয়ে হতাশ করেছিলেন রংপুরের রাইর্ডাসের বোলাররা। যদিও ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ওই ম্যাচে ৬১টি ডট বল দিয়েও প্রশংসা কুড়িয়েছেন তারা। নাটকীয়ভাবে ম্যাচটাও জিতে নিয়েছিলেন মাশরাফীরা। ঢাকা পর্বের পর বিপিএল এখন চট্টগ্রাম। ভেন্যু বদলিয়ে বদলে গেল রংপুরও। অতিরিক্ত এড়ানোর শপথে ভালোভাবেই সফল মাশরাফী-মালিঙ্গারা।

শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের শুরুর ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে মাত্র ৫ রান অতিরিক্ত দিয়েছে রংপুরের বোলাররা। ২০ ওভারে তিনটি লেগবাই, একটি বাই আর একটি ওয়াইড। ইনিংসের একমাত্র ওয়াইডটি করেছেন পেসার রুবেল হোসেন। সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে সফল বোলারও তিনি।

আগের ম্যাচে ৪ ওভারে একাই ৬টি ওয়াইড দিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। খুলনার বিপক্ষে কোন অতিরিক্ত রান দেননি শ্রীলঙ্কান পেসার।

Banglabid

বিপিএলের পঞ্চম আসরে হচ্ছে সবচেয়ে বেশি অতিরিক্ত রান। ২৭টি অতিরিক্ত রান দিয়ে গত চার আসরের রেকর্ড ভেঙেছে ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংসের বিপক্ষে ২২টি ওয়াইড দিয়ে লজ্জার রেকর্ড গড়েছে ঢাকার বোলাররা। আগের রেকর্ডটি ঢাকারই ছিল। ২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে তারা ২৩ রান অতিরিক্ত খাতে দেয়। যেটি আবার ঢাকাই টপকায় মিরপুরে, গত ১৯ নভেম্বরের ম্যাচে।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ২৯টি অতিরিক্ত রান দেয়া দল সাউথ আফ্রিকা। ২০০৮ সালে হোম ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জার কীর্তিটি গড়ে প্রোটিয়ারা। তাতে বোলারদের চেয়ে দায় বেশি ছিডল উইকেটরক্ষকের। মার্ক বাউচার বাই রান থেকেই দেন ১৫। লেগবাই থেকে আসে ৯ রান। ওয়াইড থেকে ৫ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭রংপুর রাইডার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?

আগস্ট ১৫, ২০২৬

‘অ্যানি’র বোন বেণি!

আগস্ট ১৫, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে মোট ভর্তি ২৩ হাজার

আগস্ট ১৫, ২০২৬
ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণ

ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণে নানা পরিবর্তন, যারা পাবেন সুযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT