স্পোর্টস

এবার ২৯ ওভার খেলে ৩৬ রানে অলআউট

ক্রিকেট ম্যাচে খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও বোলিং করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে খেলোয়াড়রা ব্যাটিং ও বোলিং অনুশীলন করছে, দর্শক ও কোচরা পাশে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ৩১ রানে অলআউট হয়ে আলোচনায় এসেছিল ইন্দিরা রোড ক্রীড়া চক্র। দলটি এবার বিকেএসপির বিপক্ষে ৩৬ রানে অলআউট হয়ে আরেকটি লজ্জার হার উপহার দিয়েছে।

এবারও দুই অঙ্কের নাগাল পাননি ইন্দিরার কোনও ব্যাটসম্যান। সর্বোচ্চ ১১ রান এসেছে মি.এক্সট্রা থেকে।

বিকেএসপির চার নম্বর মাঠে ২০৬ রান তাড়া করতে নেমে ২৮.৫ ওভার ব্যাটিং করে ৩৬ রানে গুটিয়ে যায় ইন্দিরা রোড। ১৭০ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বিকেএসপি।

চার ব্যাটসম্যান খুলতে পারেননি রানের খাতা। সর্বোচ্চ ৯ রান করেন মর্জিনা আক্তার।

বিকেএসপির অফস্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনা চার উইকেট নেন। কোহিনুর আক্তার ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট।

দিনের অপর ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রকে ২ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী লিমিটেড।

বিষয়:মেয়েদের প্রিমিয়ার লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…