আন্তর্জাতিক

এবার সৌদি আরবে ওমিক্রন শনাক্ত

আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আতঙ্কে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে যাত্রীরা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আতঙ্কে, সবাই মাস্ক পরিধান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবে সাউথ আফ্রিকা ফেরত এক ব্যক্তির শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন পাওয়া খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্থানীয় সময় বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান। সৌদি আরবই মধ্যপ্রাচ্যের প্রথম দেশ যেখানে ওমিক্রন শনাক্ত হলো।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, সৌদি আরবে একজনের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন পাওয়া গেছে। ওই ব্যক্তি সৌদি নাগরিক এবং সাউথ আফ্রিকা ফেরত।

তিনি বলেন, তাকে আইসোলেশনে রেখে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওমিক্রনের বিস্তাররোধে গত সপ্তাহেই আফ্রিকার সাত দেশের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে বসবাসরতদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল বিধিনিষেধ মেনে চলার উপর গুরুত্ব আরোপ করে বিধিনিষেধ লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে।

সাউথ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রনকে আনুষ্ঠানিকভাবে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও।

বিষয়:ওমিক্রন রোগী শনাক্ত সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…