চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বিজয় সরণীতে সিনেপ্লেক্স এর নতুন শাখা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ১২, মে ২০২২
বিনোদন
A A

দেশের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য আরেকটি আনন্দ সংবাদ নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। রাজধানীতে আরও একটি নতুন শাখা চালু করতে যাচ্ছে তারা।

রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে চালু হচ্ছে জনপ্রিয় এই মাল্টিপ্লেক্স সিনেমা হলের নতুন শাখা। বৃহস্পতিবার (১২ মে) থেকে দর্শকরা এখানে সিনেমা দেখতে পারবেন বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন-এর তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে জানান তিনি। মেসবাহ বলেন, এটি তাদের পঞ্চম শাখা। এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে নির্মিত আন্তর্জাতিক মানের স্থাপত্য কীর্তি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর গৌরবময় অতীত, চ্যালেঞ্জ, অর্জন এবং অগ্রগতি সম্পর্কে দেশের জনগণকে, বিশেষ করে নতুন প্রজন্মকে প্রামাণিক তথ্য তুলে ধরবে এই জাদুঘরটি।

অত্যাধুনিক জাদুঘর ভবনের চারপাশে বাঁশবাগান, সুপারিগাছের সারি, সবুজ মাঠ আর জলাধার। নীল পানিতে ঝর্ণার নাচন। মাঠের ভেতরে থাকা কার্তুজের অবশিষ্টাংশ দিয়ে তৈরি যুদ্ধরত সৈনিকের স্থাপনা শিল্প জাদুঘরের মর্মার্থ তুলে ধরেছে। রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত এই জাদুঘরের চমৎকার দৃষ্টিনন্দন আবহ, আলোকজ্জ্বল ঝর্ণা, বিস্তীর্ণ উন্মুক্ত প্রান্তর ও নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত পরিবেশে নির্মিত হয়েছে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের সিনেমা হল স্টার সিনেপ্লেক্স।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, একটি হল থাকছে এখানে। আসন সংখ্যা ১৮৩ (একশত তিরাশি)। বরাবরের মত মনোরম পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা থাকছে এই সিনেপ্লেক্সে।

Reneta

নতুন এই শাখা সম্পর্কে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘নতুন একটি হল মানে নতুন সুযোগ, নতুন সম্ভাবনা। সামরিক জাদুঘর পরিদর্শনের পাশাপাশি সিনেমা দেখার সুযোগ রাজধানীর মানুষের বিনোদনে এটি নতুন মাত্রা যোগ করবে। দেশব্যাপী অনেকগুলো সিনেমা হল নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের। ধারাবাহিকভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। সিনেমা দেখার জন্য দর্শকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসারে এই উদ্যোগ অব্যাহত থাকবে’।

২০০৪ সালে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। বর্তমানে ঢাকায় ৪ টি শাখা রয়েছে। ধানমন্ডির সীমান্ত সম্ভার (সাবেক রাইফেলস স্কয়ার), মহাখালীর এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ার এবং মিরপুর ১ নম্বরের সনি স্কয়ারে একটি শাখা রয়েছে। ঢাকার বাইরে চট্টগ্রাম এবং বগুড়া আরও দুহটি শাখার নির্মাণ কাজ চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু সামরিক জাদুঘরমাল্টিপ্লেক্সরুহেললিড বিনোদনসিনেপ্লেক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডি ব্রুইনের পাঁচ গোল না পাওয়ার আক্ষেপ!

পরবর্তী

ঈদের আগে-পরে দুর্ঘটনায় নিহত ৩৭৬, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

পরবর্তী

ঈদের আগে-পরে দুর্ঘটনায় নিহত ৩৭৬, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

ডেসটিনি: অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় ৪৬ জনের কারাদণ্ড

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT