চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার পিয়ানো লাউঞ্জ মাতাবেন শাফিন আহমেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

সপ্তাহ ঘুরে আবারও সামনে বৃহস্পতিবার। আর সপ্তাহের এই দিনটি মানেই চ্যানেল আইয়ে ভিন্ন আয়োজনে সুরের মূর্ছনা। সম্পূর্ণ ভিন্নধর্মী আয়োজন ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ এ এবারের অতিথি ‘মাইলস’ এর অন্যতম সদস্য শাফিন আহমেদ।

দেশীয় সংগীত ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে চ্যানেল আইয়ে গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সম্পূর্ণ ভিন্নধর্মী এই আয়োজন। হাতিলের পৃষ্ঠপোষকতায় পিয়ানো লাউঞ্জের চতুর্থ পর্বটি দেখা যাবে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটে।

পিয়ানো লাউঞ্জের প্রথম পর্বের অতিথি ছিলেন দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তাহসান, দ্বিতীয় পর্বে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী এবং তৃতীয় পর্বে ছিলেন বাউল শফি মণ্ডল। অভিনব অনুষ্ঠানটির তিনটি পর্বেরই প্রশংসা করছেন সাধারণ শ্রোতা দর্শক। জানিয়েছেন তাদের ভালো লাগার কথা।

অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন জানান, হাতিল চ্যানেল আই পিয়ানো লাউঞ্জের অন্য পর্বগুলোর মতো চতুর্থ পর্বটিও টেলিভিশনে প্রচারের পর চ্যানেল আইয়ের ডিজিটাল প্লাটফর্মে পাওয়া যাবে।

চ্যানেল আইয়ের প্রযোজনায় ব্লুজের তত্ত্বাবধানে নির্মিত এ অনুষ্ঠানের প্রথম ধাপে দেশবরেণ্য ১০ প্রিয় সংগীতশিল্পী নিয়ে মোট ১০টি পর্ব সাজানো হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্বে যথাক্রমে তাহসান, ফাহমিদা নবী, শফি মন্ডল ও শাফিন আহমেদকে ছাড়াও বাকিরা হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, বাপ্পা মজুমদার, অনিমা রায়, তানভীর আহমেদ সজীব ও পিন্টু ঘোষ।

অনুষ্ঠানটি নিয়ে ইজাজ খান স্বপন জানান, ব্যান্ড তারকা মানাম আহমেদের সংগীত আয়োজনে প্রতিটি গানকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করা হবে ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ এ।

Reneta

তিনি জানান, রবীন্দ্র, নজরুল, ফোক, আধুনিক—সব ধরনের গান পিয়ানোর সঙ্গে পরিবেশন করা হয়েছে। প্রতিটি পর্বে দর্শক–শ্রোতা প্রিয় শিল্পীদের জনপ্রিয় গানগুলো নতুনভাবে আবিষ্কার করবেন। অনুষ্ঠানটির ভিডিও পরিচালনায় আছেন হিমেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিমা রায়গানচ্যানেল আইতানভীর আহমেদ সজীবতাহসানপিন্টু ঘোষপিয়ানো লাউঞ্জফাহমিদা নবীফেরদৌস আরাবাপ্পা মজুমদাররেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনশফি মন্ডলশাফিন আহমেদসিনেমাহাতিল
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

জুলাই ৮, ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা ন্যাটোর

জুলাই ৮, ২০২৬

জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবলের রাজনীতি, রাজনীতির বিশ্বকাপ

জুলাই ৮, ২০২৬

দেশের সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT