বাংলাদেশ

এবার পরিচ্ছন্নতা পরিদর্শককে পেটালো পুলিশ

এবার পরিচ্ছন্নতা পরিদর্শককে পেটালো পুলিশ

ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাশকে পিটিয়েছে সাদা পোশাকের পুলিশ। গুরুতর আহত বিকাশ ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন। যদিও পুলিশ বলছে, ‘ভুল বোঝা-বুঝির কারণে এ ঘটনা ঘটেছে।’ এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। 

জানা যায়, প্রতিদিনের মতো বিকাশ মীর হাজীরবাগ এলাকায় পরিচ্ছন্নতা কাজের পরিদর্শনে যান। পথিমধ্যে পুলিশ তার গতিরোধ করলে মোটর সাইকেল না থামিয়ে চলে যেতে চাইলে পুলিশ তাকে ধরে ফেলে। এরপর তাকে রাস্তায় ফেলে বেধড়ক পেটায়।

যাত্রাবাড়ি থানার ওসি অবনি শংকর কর চ্যানেল আই অনলাইনকে জানান, ‘পুলিশের উপ-পরিদর্শক আশরাদ হোসেন আকাশের নেতৃত্বে বিকাশের মোটর সাইকেল থামাতে বললে সে না থামিয়ে চলে যেতে চাইলে এ ঘটনা ঘটে। আসলে দু’পক্ষের ভুল বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে।’

গত ১০ জানুয়ারি দিবাগত রাতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বানী ওরফে রাব্বীকে নির্যাতন করে ছেড়ে দেয় মোহাম্মদপুর থানা পুলিশ। 

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর ওই ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা মাসুদকে প্রত্যাহার করে নেওয়া হয়।

বিষয়:পুলিশি নির্যাতন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…