চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার থামুক ভাসমান কবরের জীবন

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৩:৪০ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

সাগরে ভাসমান অবৈধ অভিবাসীদের নৌকাগুলো যেন আর কবরস্থানে পরিণত না হয় সেই আহবান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। ২০১৫ সালের প্রথম দিক থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবৈধ অভিবাসীদের জীবন রক্ষার আন্দোলনে আছে এই সংস্থা।

ইউএনএইচসিআর-এর এশিয়া ব্যুরোর পরিচালক ডেইসি ডেল কূটনৈতিক সব প্রচেষ্টার সঙ্গে মানুষের হৃদয়ে মানুষের কথা পৌঁছে দিতে গণমাধ্যমেও আবেদন-নিবেদন চালিয়ে যাচ্ছেন। বর্তমান সময়ের সব থেকে ভয়াবহ এই সমস্যাটি নিয়ে সিএনএন-এর ওয়েবসাইটে তার একটি আবেগঘন লেখা প্রকাশ হয়েছে।

শরণার্থীরা যেরকম অমানবিক অবস্থায়
মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে ৪০০ শরণার্থীর সঙ্গে কাঁধে কাঁধ মিলেয়ে থাইল্যান্ড বা মালয়েশিয়ায় পাড়ি জমানোর উদ্দেশ্যে নৌকায় ওঠেছিলেন এক রোহিঙ্গা পুরুষ। ইউএনএইচসিআরের কাছে তিনি অমানবিক জীবনের হৃদয়বিদারক বর্ণনা দিয়েছেন।

পাচারকারীরা শুধু একবেলা একচামচ ভাত ও ছোট এক কাপ পানি দিতো। কেউ এর থেকে বেশি খাবার চাইলে বা পাশের কারো সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তাকে রড দিয়ে মারধর করতো দালালরা। এর মধ্যে তার সঙ্গে থাকা ২ জন শরণার্থী প্রহারের কারণে মারা গেছেন। আর একজন মারা গেছেন হতাশ হয়ে সাগরে ঝাপ দিয়ে।

বেঁচে যাওয়া এই শরণার্থী ইউএনএইচসিআরের ডেইসি ডেলকে বলেন, তীরে আসার সব আশা তারা ছেড়েই দিয়েছিলেন।

ইউএনএইচসিআর দলটি জানায়, গত বছর তারা এই ধরনের অনেক অমানবিক কাহিনী শুনেছেন। দলটি প্রায় ৫০০ শরণার্থীদের সাক্ষাৎকার নিয়েছেন যাদের বেশিরভাগই মিয়ানমার বা বাংলাদেশ থেকে সাগর পথে অবৈধভাবে থাইল্যান্ডে যাচ্ছিলেন।

Reneta

তারা সবাই মানবেতর দিন কাটিয়েছেন থাইল্যান্ডের শরণার্থী ক্যাম্পে। অপহৃতদের পরিবারের কাছ থেকে অন্ততঃ  দুই হাজার ডলার মুক্তিপণ আদায় না করা পর্যন্ত তাদেরকে কাঠের খাঁচায় ঝুলিয়ে রাখা হতো।

ইউএনএইচসিআর থেকে জানানো হয়েছে, তাদের কুয়ালামপুরের অফিসে আসা শতাধিক অভিবাসী পুষ্টিহীনতায় ভুগছেন এবং অনেকের শরীর অবশ হয়ে গেছে। তাদের ধারণা, এই বছর তিন শতাধিক শরণার্থী পুষ্টিহীনতায়, বিভিন্ন রোগে এবং দালালদের প্রহারে মারা গেছেন যাদের মৃতদেহ থাইল্যান্ড-মালয়েশিয়ার সীমান্তবর্তী জঙ্গলে কবর দিয়েছে পাচারকারীরা।

তারা আরো বলেন, প্রতিদিন গড়ে কমপক্ষে তিনজন এইভাবে ভয়াল নৌকায় ওঠেন যারা আর কোনো দিন সেই কবরে পরিণত হওয়া নৌকা থেকে নামতে পারেন না।

ইউএনএইচসিআর’র মতে করণীয়
অবৈধ অভিবাসীদের নৌকাগুলোর ক্রমাগত কবরে পরিণত হওয়া বন্ধ করতে ও সাগর পথে মানবপাচার রোধে বেশ কিছু পদক্ষেপ নেয়ার কথা বলেছে ইউএনএইচসিআর। তাদের মতে, বাংলাদেশী এবং মিয়ানমারে যেসব রোহিঙ্গা এরইমধ্যে যেসব দেশে কাজ করছেন তাদের সেসব দেশে বৈধভাবে থাকার অনুমতি দেয়া উচিৎ।

এছাড়াও থাইল্যান্ডের উচিৎ মানাবপাচার রোধে কঠোর ব্যবস্থার পাশাপাশি শরণার্থীদের অন্তত্ঃ সাময়িকভাবে থাকার ও কাজ করার অনুমতি দেয়া। এই অঞ্চলের দেশগুলোকে সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করতেও বলেছে জাতিসংঘ সংস্থা।

এরমধ্যে দেশগুলো কিছু পদক্ষেপ নিলেও এখনো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ তাদের। ইউএনএইচসিআর বলেছে, প্রতিদিনই এই বিষয়ে পদক্ষেপ নিতে সবাই পিছপা হচ্ছে যার ফলে নৌকাগুলো সাগরের বুকে পরিণত হচ্ছে ভাসমান কবরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীইউএনএইচসিআরমানবপাচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণতান্ত্রিক অস্বস্তিতেও অগ্রগতি সন্তোষজনক: সিপিডি

পরবর্তী

টিম ইন্ডিয়ার উপদেষ্টা হওয়ার পথে শচিন-সৌরভ-লক্ষণ

পরবর্তী

টিম ইন্ডিয়ার উপদেষ্টা হওয়ার পথে শচিন-সৌরভ-লক্ষণ

টিম ইন্ডিয়ার উপদেষ্টা হওয়ার পথে শচিন-সৌরভ-লক্ষণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT