চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিম ইন্ডিয়ার উপদেষ্টা হওয়ার পথে শচিন-সৌরভ-লক্ষণ

রিজওয়ান কাদেররিজওয়ান কাদের
৩:৪৯ পূর্বাহ্ন ০১, জুন ২০১৫
স্পোর্টস
A A

টিম ইন্ডিয়ার উপদেষ্টা হতে রাজি হয়েছেন শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষণ। খেলোয়াড় হিসেবে ক্রিকেটকে গুডবাই জানালেও ভারতের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রথম আমন্ত্রণ গ্রহণ করেছেন তারা।

আলোচনায় থাকলেও অবশ্য আরেক ভারতীয় লিজেন্ড রাহুল দ্রাবিড়ের বিষয়টি এখনও নিশ্চিত হয়নি।

বিসিসিআই’র উপদেষ্টা কমিটিতে টেন্ডুলকার, সৌরভ ও লক্ষণের থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সেক্রেটারি অনুরাগ ঠাকুর। টুইট করে ঠাকুর লিখেছেন, সাবেক অধিনায়ক গাঙ্গুলি এবং টেন্ডুলকার এখন থেকে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তের নেপথ্যেই উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এবং এই কমিটির তৃতীয় ব্যক্তিটি হলেন লক্ষণ।

এখন পর্যন্ত এটি ঠিক নিশ্চিত না হওয়া গেলেও আলোচনায় আছে, সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কাজ করবেন টিম ইন্ডিয়ার হাই পারফরম্যান্স ম্যানেজার হিসেবে।

ক্রিকেট উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে এরইমধ্যে বিসিসিআই টেকনিক্যাল কমিটিতে কাজ শুরু করেছেন সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে।

নতুন তিন উপদেষ্টার প্রথম মিশন হবে বাংলাদেশ। চলতি সপ্তাহেই বাংলাদেশে আসছে টিম ইন্ডিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেটভিভিএস লক্ষণশচিন টেন্ডুলকারসৌরভ গাঙ্গুলি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত, তবে নতুন শর্ত আরোপ করেছে ইরান

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ সংকট: ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলার তেলের ক্ষতি

এপ্রিল ১৮, ২০২৬

“আইএমএফের কিস্তি স্থগিতের খবরটি সত্য নয়”

এপ্রিল ১৮, ২০২৬

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT