চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার তিনি শান্তিতে মরতে পারবেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
এমনও তো ভক্ত হয়!

এমনও তো ভক্ত হয়!

পেশায় দারোয়ান। মুশফিকের বাড়ির খুব কাছে অন্য একটা বাড়িতে চাকরি করেন। সে প্রায় ৪/৫ বছর ধরে। কিন্তু কোনোদিন জানাই হয়নি মুশফিক তার প্রতিবেশী। একদিন জানলেন। তারপর তারকার সঙ্গে দেখাও করলেন। বিদায় নেয়ার আগে বলে এলেন, ‘এবার শান্তিতে মরতেও পারব!’

মুশফিক এমন ভক্তকে দেখে নিজেও অবাক হয়েছেন। ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ঘটনার বর্ণনা দিয়েছেন।

‘আমার চাচার কাছ থেকে তিনি জানতে পারেন আমি এখানে থাকি। চাচাকে অনুরোধ করেন আমার সঙ্গে দেখা করিয়ে দিতে।’ ফেসবুকে লিখেছেন মুশফিক।

Banglabid

অতিথিকে বাড়ি পেয়ে আপ্যায়নও করেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক। হাত মেলান। খাবার খেতে দেন। কিন্তু ভক্ত যেন নিজেকে স্থির রাখতে পারছিলেন না। অজানা শিহরণে কাঁপছিলেন। অবাক বিস্ময়ে দুচোখ ভরে দেখছিলেন ‘আকাশের তারা’কে।

‘তিনি আমার সঙ্গে ঠিকমতো কথা বলতে পারছিলেন না। এরপর আবার চাচা তাকে ছবি তুলতে অনুরোধ করেন,’ মুশফিক লিখেছেন, ‘কিন্তু কিছুতেই তিনি রাজি হচ্ছিলেন না। শুধু বললেন, আমার জীবন ধন্য। আমি এখন শান্তিতে মরতেও পারব।’

অপরিচিতের এমন ভালোবাসা পেয়ে মুশফিকও নিজেকে ধন্য মনে করছেন, ‘তার মতো কোটি কোটি মানুষ ক্রিকেটারদের ভালোবাসেন। তাদের ভালোবাসার জন্যই আমরা পারফর্ম করতে পারি।’

Reneta

‘দেশের প্রতিনিধিত্ব করতে পেরে এবং এমন সম্মান পেয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা।’ লিখেছেন আপ্লুত মুশফিক।

‘সেইসব মানুষকে অন্তর থেকে সম্মান জানাই, যারা অল্প রোজগার করেন কিন্তু একটি ম্যাচও মিস করেন না। আমরা আরও ভালো খেলতে চেষ্টা করব, যাতে এই মানুষগুলো এভাবে হেসে যেতে পারেন। তারাই তো আমার অনুপ্রেরণা।’

মুশফিক যেন বলতে চাইলেন, ‘আমি হতে আমার নামটি বড়। নামের থেকে আমার ভক্ত বড়!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারাগারে যাচ্ছেন ফারহান আখতার

পরবর্তী

গাইবান্ধায় দুর্বৃত্তের ছোঁড়া এসিডে মা-মেয়ে দগ্ধ

পরবর্তী

গাইবান্ধায় দুর্বৃত্তের ছোঁড়া এসিডে মা-মেয়ে দগ্ধ

পোশাক খাতে যে কারণে নতুন উদ্যোক্তা বাড়ছে না

সর্বশেষ

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT