চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ক্রিকেটে ‘নাটমেগ’ শটের উত্থান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
নাটমেগ

ন্যাট সাইভারের ব্যাট থেকে বের হয়ে আসা প্রথম নাটমেগ শট

ফুটবলে ডিফেন্ডারকে বোকা বানিয়ে দুই পায়ের ফাঁক দিয়ে বল বের করে নিয়ে যাওয়াকে বলা হয় ‘নাটমেগ’। মেসি-নেইমারদের কল্যাণে অহরহ এই অবিশ্বাস্য পায়ের কারুকাজের দেখা মেলে। ক্রিকেট তো ব্যাট-বলের খেলা। সেখানে পায়ের এমন ছল-চাতুরি দেখার আশা করেননি কেউ কখনো। কিন্তু নারী বিশ্বকাপে সেটা করে তাক লাগিয়ে দিয়েছেন ইংল্যান্ডের এক খেলোয়াড়, ন্যাট সাইভার।

কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৯ রানে ব্যাট করছিলেন ডানহাতি ব্যাটসওম্যান ন্যাট। এমন সময় প্রতিপক্ষ বোলারের কাছ থেকে ছুটে আসে লেগষ্টাম্প বরাবর ভয়ঙ্কর একটি ইয়র্কার। লেগ ষ্ট্যাম্পের ইয়র্কার এমনিতেই ব্লক করা খুব কঠিন, কিন্তু সেই ইয়র্কারের জবাবে ন্যাটের ব্যাট থেকে যে শট বের হয়ে এসেছে তাতে বিস্মিত হয়েছেন মাঠের খেলোয়াড় থেকে শুরু করে ধারাভাষ্যকার পর্যন্ত।

ফুটবল মাঠে নাটমেগে এমন ভাবেই ডিফেন্ডারদের বোকা বানান মেসি

ন্যাটের ব্যাটের আঘাতে বল বের হয়ে যায় দুই পায়ের ফাঁক দিয়ে। ক্রিকেটে এমন শট প্রথম দেখলো বিশ্ব। ধারাভাষ্যকাররা সঙ্গে সঙ্গে এই শটকে তুলনা করেন ‘নাটমেগে’র সঙ্গে। ইয়র্কারে যে হেলিকপ্টার শট খেলেন মহেন্দ্র সিং ধোনি সেই শট থেকেও বেশি সুন্দর বলা হচ্ছে এই নাটমেগ শটকে।

‘কীভাবে এমন শট খেললেন?’ ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুরুতে একচোট হেসেছেন ন্যাট। তারপর শোনালেন তার অসাধ্য সাধনের কাহিনী, ‘আসলে আমি সবসময় চেষ্টা করি সোজা ব্যাটে খেলার। যখন বলটা সোজা পায়ের সামনে এসে পড়লো তখন… ওহ প্রভু! ব্যাট চালিয়ে দিয়েছি। পরে দেখি পায়ের ফাঁক দিয়ে বল চলে গেছে। আসলে আমার সামনে তখন কোনো উপায় ছিল না (ফের হাসি)।’

ন্যাটের ব্যাট থেকে এমন ‘বিস্ময়’ এই প্রথম নয়। প্রথম নারী ক্রিকেটার হিসেবে দ্রুততম হাজার রান করেছেন এই ইংলিশ ব্যাটসওম্যান। হাজার রান করতে বল খেলেছেন এর থেকেও কম। চলতি নারী বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় আছেন তৃতীয় স্থানে। স্ট্রাইক রেট ১১৮!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী বিশ্বকাপ-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে’

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT