চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার উপস্থাপক রেজওয়ানা চৌধুরী বন্যা

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
১০:২৪ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- রেজওয়ানা চৌধুরী বন্যা

চ্যানেল আই অনলাইন- রেজওয়ানা চৌধুরী বন্যা

বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবার উপস্থাপনা করছেন। অনুষ্ঠানের নাম ‘রবির ছায়া’। গ্রন্থনা, গবেষণা ও পরিচালনা করছেন তিনি। বললেন, ‘গানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের জীবনটা আমরা তুলে ধরার চেষ্টা করছি।’ আগামীকাল বাইশে শ্রাবণ থেকে অনুষ্ঠানটির প্রচার শুরু হচ্ছে চ্যানেল আইয়ে।

রেজওয়ানা চৌধুরী বন্যা এর আগে আরেকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। ভারতের ইটিভি বাংলায়, অনুষ্ঠানটির নাম ‘অনেক দিনের আমার যে গান’। বললেন, ‘ওটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গান নির্ভর। আর গ্রন্থনা ছিল অন্যজনের। তবে এবার আমি নিজেই গ্রন্থনা–গবেষণা, দুটো কাজ করছি।’

আর ‘রবির ছায়া’ নিয়ে বললেন, ‘রবীন্দ্রনাথের ছায়া তার গানে। গানের সাথে রবীন্দ্রনাথের সম্পৃক্ততা, গানের সাথে তার সম্পর্ক—এই সবই তুলে ধরছি।’

এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বললেন, ‘এখন অনেক রকম অনুষ্ঠান হয়। রবীন্দ্রনাথকে নানা দিক থেকে আলোকপাত করা হয়। কিন্তু আমার এই অনুষ্ঠানটি শতভাগ গবেষণাধর্মী। যারা রবীন্দ্রনাথের গান করেন, রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করেন, তারা এখান থেকে নানা রসদ পাবেন।’

বন্যা আরও বললেন, ‘রবীন্দ্রনাথের জীবনটা জানতে গেলে কালানুক্রমিক ভাবে জানতে হবে। রবীন্দ্রনাথের সংগীতজীবনের যে যাত্রা, সেটা জানতে গেলে সেই ১৬ বছর থেকে শুরু করে তার মৃত্যুর আগে পর্যন্ত দেখতে হবে। এই অনুষ্ঠানে আমি পুরো সময়টাকে ধরার চেষ্টা করেছি।’

‘রবির ছায়া’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শহিদুল আলম সাচ্চু। তিনি বলেন, ‘বছরখানেক ধরে এই অনুষ্ঠানটির পরিকল্পনা হচ্ছে। শুরুতে আমরা ২৬ পর্ব ধারণ করছি। প্রতি সপ্তাহে প্রচারিত হবে। এই অনুষ্ঠানটি সংরক্ষণ করা হবে। অনুষ্ঠানটি দেখে এ সময়ের তরুণ প্রজন্ম এমনকি পরবর্তী প্রজন্ম রবীন্দ্রনাথকে নতুন করে আবিস্কার করতে পারবেন।’

Reneta

বাইশে শ্রাবণ প্রচারিত হবে ‘রবির ছায়া’র প্রথম অনুষ্ঠান। এবারের পর্ব ‘শেষ যাত্রা’। রেজওয়ানা চৌধুরী বললেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ যাত্রা কেমন ছিল, ওই সময়ের তার অনুভূতি, সেই ভাবনা থেকে।’

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইরেজওয়ানা চৌধুরী বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT