বিনোদন

এবার ইউটিউবে ইরেশ অভিনীত ‘কন্ট্রাক্ট ভাই’

বাংলাদেশি সিনেমা কন্ট্রাক্ট ভাই এর পোস্টার, বিভিন্ন চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা কন্ট্রাক্ট ভাই এর পোস্টার, যেখানে বিভিন্ন চরিত্রের ছবি দেখা যাচ্ছে, যা বাংলাদেশের সিনেমার প্রচার জন্য তৈরি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউটিউবে এসেছে এবারের ঈদের জন্য পুরোপুরি সিনেমার আয়োজনে নির্মিত বিশেষ টেলিছবি ‘কন্ট্রাক্ট ভাই’। ইরেশ যাকের অভিনীত এই টেলিছবিটি সোমবার সন্ধ্যায় চ্যানেল আই প্রাইম ইউটিউবে প্রকাশিত হয়েছে।

টেলিছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা খায়রুল পাপন। ১৯৫২ এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত এই টেলিছবিটি বড় আয়োজনে শুটিং সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন নির্মাতা।

এরআগে পাপন বলেন, যে আয়োজন করে টেলিছবির শুটিং করেছি, সেটা মূলত সিনেমায় সচরাচর হয়ে থাকে। আমাকে এমন সুযোগ দেয়ায় প্রযোজক সাজু মুনতাসির ভাইকে ধন্যবাদ জানাই।

এই টেলিছবির মাধ্যমে ভিন্নলুকে ছোটপর্দায় দেখা গেলো ইরেশকে। কালো রঙের পাঞ্জাবি, কালো চশমা আর গলায় স্বর্ণের মোটা চেইনসহ বেশ মুডি লুক তার। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সাফা কবির।

এছাড়া আরো অভিনয় করেছেন সহিদ উন নবী, সুজাত শিমুল, আনোয়ার হোসাইন ও রোকন প্রমুখ।

বিষয়:ইরেশ যাকের ঈদ কন্ট্রাক্ট ভাই চ্যানেল আই চ্যানেল আই প্রাইম টেলিছবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…