অর্থনীতি

এবার অস্থির চালের বাজার, কম যাচ্ছে না সবজিও

চালের বাজার-মনিটরিং কমিটি

পেঁয়াজের পর হঠাৎ করেই অস্থির চালের বাজার। মানভেদে ৫০ কেজি চালের বস্তায় বেড়েছে ২শ’ থেকে ৩শ’ টাকা। সিন্ডিকেটের মাধ্যমে মিল মালিকরা আড়ৎ-এ ধান ও চালের কৃত্রিম সংকট দেখিয়ে সরবরাহ কমিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাইকারদের।

অন্যদিকে বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম চড়া।

টানা কয়েক মাস স্থিতিশীল থাকার পর হঠাৎ করেই পেঁয়াজের বাজারের মতো অস্থির দেশের চালের বাজার। খুচরা বাজারে প্রতিকেজি চালের দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা পর্যন্ত।

পাইকারদের অভিযোগ, মজুদ যথেষ্ট থাকার পরও দৃশ্যমান কোন কারণ ছাড়াই চালের সরবরাহ কমিয়ে দিয়েছে মিল মালিকরা।

সব ধরনের সবজির দামও উর্ধ্বমুখী। ফুলকপি, বাধাকপি, লাউ, শশাসহ অধিকাংশ সবজির দাম বেড়েছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। ৫ লিটারের ভোজ্য তেলের দাম বেড়েছে ৫ টাকা। তবে অপরিবর্তিত আছে মাছ ও মাংসের দাম।

অসাধু ব্যবসায়ীদের দমনে সরকারকে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ ও নিয়মিত তদারকি জোরদার করার আহ্বান সাধারণ ক্রেতাদের।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

বিষয়:দেশি পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…