চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের সমাবেশ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে: মির্জা আব্বাস

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৫:০২ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A
নেতারা সমাবেশে অংশগ্রহণ করছেন, বেশিরভাগই পাঞ্জাবি ও শার্ট পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার কোন প্রকার বাধা না দিলে ১২ নভেম্বর সমাবেশে লোক সমাগম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস স্থল পরিদর্শনে আসেন মির্জা আব্বাস।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন: সরকার তো সব কাজে বাধা দেয়। বেগম জিয়ার দেশে ফেরার সময় বিমানবন্দরে যেতে নেতাকর্মীদের বাধা দেয়া হয়। এরপরও সেদিন কিভাবে নেতাকর্মীদের ঢল নেমেছিল তা দেশবাসী দেখেছে। এবার যদি সরকার বাধা না দেয় তাহলে লোক সমাগম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

সমাবেশে কোন প্রকার বাধা না দিয়ে সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন: বাধা দেয়ার প্রয়োজন কী? সমাবেশ করতে দিন নির্বিঘ্নে। জনগণকে সমাবেশ করতে দিন। আপনারাও সমাবেশ করেন। জনগণই সবকিছু বিচার করুক।

প্রায় ১৯ মাস পর বিএনপি প্রকাশ্যে এমন একটি সমাবেশ আয়োজনের সুযোগ পাচ্ছে। স্বভাবতই নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ উৎসব। এ বিষয়ে রেখে মির্জা আব্বাস বলেন: আমাদের মধ্যে স্বভাবতই আনন্দ কাজ করছে। সারাদেশ থেকে লোকজন আসবে। আশা করি সরকার সড়ক, নৌ, রেলপথ কোথাও বাধা দিবে না।

নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে মির্জা আব্বাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্বৃতি টেনে বলেন: বিএনপি কোন বিশৃংখল দল নয়। আমরা সুশৃংখলভাবে সমাবেশ করতে চাই। তবে তার বক্তব্যে ভিন্ন কিছুর ইঙ্গিত আছে মনে হচ্ছে। তারা নিজেরা যেন আমাদের ভেতরে কোন ধরনের অপ্রীতিকর কিছু না ঘটায়।

Reneta

‘সরকার ও আইনশৃংখলা বাহিনীর নিকট আশা করবো তারা যেন সহযোগিতা করেন। আমরা রাজনৈতিক আচরণ আশা করি।’

সমাবেশে জামায়াতে ইসলাম ও শরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে কি না এমন প্রশ্ন এড়িয়ে যান মির্জা আব্বাস। তিনি বলেন: এটি বিএনপির সমাবেশ। এখানে অন্য কিছুর প্রাধান্য নেই।

এসময় বিএনপির ভাইস সেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা আব্বাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিরাপত্তার কারণে পাকিস্তানে যাচ্ছে না উইন্ডিজ

পরবর্তী

বাসে করে গন্তব্যে পৌঁছালেন বিমানযাত্রীরা!

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাসে করে গন্তব্যে পৌঁছালেন বিমানযাত্রীরা!

বাবা যাদবের ছবি, 'পোড়ামন ২' সিনেমার দৃশ্য, বাংলাদেশি সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

আটক হননি বাবা যাদব, নির্ভেজালভাবেই চলছে ‘পোড়ামন ২’

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT