চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফবিসিসিআই নির্বাচনে জয়ী শমী কায়সার

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
১০:২১ অপরাহ্ণ ১৫, মে ২০১৭
বিনোদন
A A
শমী কায়সার

শমী কায়সার

অভিনয় থেকে দুরে সরে গেছেন অনেক আগেই। নিজের ব্যবসা প্রতিষ্ঠান ধানসিঁড়ি নিয়েই বেশি ব্যস্ত শমী কায়সার। সেই ব্যস্ততা যে ব্যবসায়ী মহলে কতটা পরিচিতি এনে দিল, তার প্রমাণ মিলল গতকাল রোববার। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১০৭৭ ভোট।

শমী কায়সার ই-কমার্সভিত্তিক একটি সংগঠন থেকে এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য ও ভোটার হয়েছেন। সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের প্যানেল থেকে নির্বাচন করেন তিনি। এই প্যানেলের সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বর্তমান কমিটির প্রথম সহসভাপতি।

শমী কায়সার বলেন, ‘এ বিজয় আমার ব্যবসায়ী জীবনের দীর্ঘ পরিশ্রমের ফসল। আর শুভাকাঙ্খী ব্যবসায়ীরা ভোট দিয়ে আমাকে জয়ী করেছেন। আশা করছি, আমার সেক্টর ই-কমার্স ব্যবসায় উন্নতি করাসহ ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করব।’

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার ১৯৬৯ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে মাস্টার্স করেছেন।

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শমী কায়সার
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT