বিনোদন

এপ্রিলে আসছে ‘লাল সিং চাড্ডা’, প্রভাস-বরুণ-যশের ছবির সাথে সংঘর্ষ

প্রেমের দৃশ্যে এক দম্পতি, হাসি ও সুখের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ও একজন নারী প্রেমের মুহূর্তে হাসিমুখে একসাথে থাকছেন, প্রাকৃতিক পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনার কারণে বেশ কয়েকবার পিছিয়েছে ‘লাল সিং চাড্ডা’র শুটিং, পিছিয়েছে মুক্তির তারিখও। অবশেষে শনিবার প্রকাশ্যে এল ‘লাল সিং চাড্ডা’র নতুন পোস্টার, আর মুক্তির তারিখ।

‘লাল সিং চাড্ডা’ পরিচালনার দায়িত্বে রয়েছেন সিক্রেট সুপারস্টার খ্যাত পরিচালক অদ্বৈত চন্দন। ছবির নতুন পোস্টারে দেখা গেছে আমিরের কাঁধে মাথা রেখেছেন কারিনা। ছবিতে পাগড়ি পরা শিখের লুকেই দেখা গেল আমিরকে, সাদামাটা সালোয়ার স্যুটে কারিনা। ২০২২ সালের ১৪ই এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

নতুন পোস্টার শেয়ার করে কারিনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘খুব আনন্দের সঙ্গে আমরা আমাদের ছবির নতুন মুক্তির তারিখ ও নতুন পোস্টার শেয়ার করলাম।’

১৪ এপ্রিল মুক্তি পাওয়ার কথা যশের বহু প্রতীক্ষিত ছবি ‘কেজিএফ টু’-এরও। এছাড়াও বরুণ ধাওয়ানের ‘ভেদিয়া’ এবং প্রভাসের ‘সালার’ ছবির মুক্তির তারিখও একইদিনে। এতগুলো বড় বাজেটের তারকাবহুল ছবি একই দিনে মুক্তি দিলে বক্স অফিসে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতের প্রায় ১০০টি লোকেশনে হয়েছে এই ‘লাল সিং চাড্ডা’র শুটিং। হলিউডের জনপ্রিয় ছবি, ফরেস্ট গাম্পের (১৯৯৪) অফিশিয়াল রিমেক লাল সিং চাড্ডা। এক শিখ ব্যক্তির গোটা দেশের যাত্রার গল্প ফুটে উঠবে এই ছবিতে।

বিষয়:আমির খান কারিনা কাপুর খান প্রভাস বরুণ ধাওয়ান ভেদিয়া যশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…